গোপন কক্ষে না গিয়ে প্রকাশ্যে ভোট দিলেন ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১১:৩৪ এএম

গোপন কক্ষে না গিয়ে প্রকাশ্যে নিজের ভোট দিলেন জামালপুর-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। আজ সকাল ৯টার দিকে ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। 

এ সময় ফরিদুল হক খানের সঙ্গে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দলীয় নেতাকর্মীসহ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা উপস্থিত ছিলেন। এমন একটি ভিডিও এসেছে ইনডিপেনডেন্ট টেলিভিশনের কাছে।

ভিডিওতে দেখা যায়, দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। এর পর তাঁকে ব্যালট পেপার দেওয়া হয়। তিনি কালো কাপড়ে ঘেরা গোপন কক্ষে না গিয়ে ব্যালট বাক্সের পাশে ব্যালট পেপার রেখে নৌকা প্রতীকে ভোট দেন। এর পর তিনি ব্যালট পেপার ভাঁজ করে ব্যালট বাক্সে ফেলেন।

এ বিষয়ে কথা বলতে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের সঙ্গে বার বার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোনটি ব্যস্ত পাওয়া যায়।

সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা শাহীনুর রহমান বলেন, 'ধর্ম প্রতিমন্ত্রী এই কেন্দ্রের ভোটার। তিনি সকাল ৯টার দিকে ভোট দিতে আসেন। তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মীরা ছিলেন। আমিও সেখানে ছিলাম। তিনি প্রকাশ্যে ভোট দেননি। তিনি ব্যালট বাক্সের পাশে ব্যালট রেখে সিল দিয়েছেন।'

এমন কাজ নির্বাচন আচরণ বিধি ভঙ্গের মধ্যে পড়ে কিনা এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান প্রিজাইডিং কর্মকর্তা শাহীনুর রহমান।

জামালপুর-২ (ইসলামপুর) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম মোবাইল ফোনে বলেন, 'ভোট দেওয়ার জন্য গোপন কক্ষ রয়েছে। একজন ভোটার প্রকাশ্যে ভোট দিতে পারেন না। এটি আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে।'

ধর্ম প্রতিমন্ত্রী প্রকাশ্যে ভোট দিয়েছেন, এটি আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে কিনা এমন প্রশ্নের জবাবে মো. সিরাজুল ইসলাম বলেন, 'এই বিষয়টি আমার জানা নেই। যদি এমন কোনো ঘটনা ঘটে তাহলে আমি রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।'

একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত জামালপুর-২ (ইসলামপুর) আসনের মোট ভোটার দুই লাখ ৬৪ হাজার ৯০৭ জন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার একজন। আর এই আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ৯২টি। এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় জন প্রার্থী।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দেবগ্রামের পুরুষরা ভোট দিয়ে মেয়র প্রার্থী ঠিক করেছেন। আগামী পৌরসভা নির্বাচনে গ্রামের একক প্রার্থী হয়ে লড়বেন তিনি। যদিও এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ ঠিক...
শেরপুরের ঝিনাইগাতীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত শেরপুর-৩ আসনের ভোটকে সামনে রেখে ভোট কেনাবেচার দায়ে দুই ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচন সামনে রেখে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। রোববার প্রতীক বরাদ্দ দেওয়ার পর সোমবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু...
স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হয়েছেন প্রয়াত নুরুজ্জামান বাদলের ছোট ভাই মো. মাসুদুর রহমান। আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর