নেত্রকোনায় জাল ভোট দেওয়ার সময় আটক ৩

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:২৬ পিএম

নেত্রকোনায় জাল ভোট দেওয়ার সময় তিন কিশোরকে আটক করেছে কর্তৃপক্ষ। আজ রোববার সকাল ১০টার দিকে দ্বাদশ সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ আসনের পূর্বধলা উপজেলার বাদে পুটিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় তাদের আটক করা হয়।

জাল ভোট দিতে যাওয়া তিন কিশোরের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে। তাদের প্রত্যেকের বাড়ি বাদে পুটিকা গ্রামে। তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, সকালে বাদে পুটিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিচ্ছিল তিন কিশোর৷ এ ঘটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. খবিরুল আহসানের চোখে পড়লে তাদের আটক করেন তিনি। পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. খবিরুল আহসান নিশ্চিত করেছেন এ তথ্য।
নেত্রকোণা- ৫ (পূর্বধলা) আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৭০ হাজার ৬৯৯ জন।

এ আসনে নৌকা প্রতীক নিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র মাজহারুল ইসলাম সোহেল ফকির, ঈগল প্রতীক নিয়ে সাবেক জাবি ভিসি মো. আনোয়ার হোসেনসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম সোহেল দাবি করেছেন- ওই তিন কিশোর নৌকার পক্ষে জাল ভোট দিচ্ছিল।

নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে দুই ভাই। আজ রোববার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাউয়ালিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
শরৎ এলেই নীল আকাশ, সাদা মেঘ আর কাশফুলে সেজে ওঠে প্রকৃতি। নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ক্যাম্পাস এলাকাও এখন ভরে উঠেছে কাশফুলের শুভ্রতায়। শরতের এই মনোমুগ্ধকর সৌন্দর্য টানছে প্রকৃতিপ্রেমীদের।...
নেত্রকোণার পূর্বধলায় বিস্ফোরক দ্রব্য, মোটরসাইকেল পোড়ানো, গুরুতর জখম ও চুরিসহ কয়েকটি ধারায় করা মামলায় জামায়াতের উপজেলা নায়েবে আমীর জয়নাল আবেদীনসহ ২৫ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর