বিস্ফোরক মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মীর জামিন নামঞ্জুর 

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পিএম

নেত্রকোণার পূর্বধলায় বিস্ফোরক দ্রব্য, মোটরসাইকেল পোড়ানো, গুরুতর জখম ও চুরিসহ কয়েকটি ধারায় করা মামলায় জামায়াতের উপজেলা নায়েবে আমীর জয়নাল আবেদীনসহ ২৫ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার নেত্রকোণা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম রাজিবুল হাসান শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, জামায়াতে ইসলামীর এই নেতাকর্মীরা উচ্চ আদালতের দেয়া ৮ সপ্তাহের জামিনে ছিলেন। ওই জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তারা নেত্রকোণায় বিচারিক আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেছিলেন। পরে আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

ওসি আরও জানান, মামলাটি গত ২৬ মে পূর্বধলার হোগলা ইউনিয়নের যুবদল নেতা ওমর ফারুক বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন ধারায় দায়ের করেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত জাতীয় নির্বাচনে নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে জামায়াতের প্রার্থী মাছুম মোস্তফা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই আসামিরা তাকে হুমকি দেন। একপর্যায়ে আগিয়া বাজারে তাকে মারধর করে তার টিবিএস মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল দেওয়ার ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মহিতুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার...
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ের দুই আঞ্চলিক সশস্ত্র গ্রুপের সংঘাতের মাঝখানে পড়ে কস্মিকা ত্রিপুরা (৮) নামের এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ১ নম্বর...
এক মাস পেরিয়ে গেলেও রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চারজন হত্যার রহস্য উদঘাটন হয়নি। দুই আসামির ১৬৪ ধারায় জবানবন্দি, ফরেনসিক আলামত ও বৈজ্ঞানিক পরীক্ষার তথ্য যাচাই করছে...
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মিড ডে মিল খেয়ে ৩ দিনের ব্যবধানে ৪ প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। শিক্ষকদের অভিযোগ, পচা ও নিম্ন মানের খাবর সরবরাহ করেছে প্রতিষ্ঠানগুলো। এদিকে,...
তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) কৃত্রিম সংকট তৈরি করে বেশি দাম নেওয়া হচ্ছে কিনা– তা খতিয়ে দেখতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।...
ইরানে জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার এই মৃত্যুদণ্ড কার্যকরের কথা জানায় দেশটির বিচার বিভাগ। 
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য আগামীকাল বৃহস্পতিবার রাশিয়া থেকে ইউরেনিয়ামবাহী কার্গো চালান দেশে এসে পৌঁছাবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
মানুষের হাতে থাকা নগদ টাকা আবারও ব্যাংকে ফিরতে শুরু করেছে। আগস্টে এক মাসের ব্যবধানে মানুষের হাতে থাকা নগদ টাকা কমেছে ৯ হাজার ৫৭১ কোটি ৮ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর