নেত্রকোণায় বিজয় মিছিলে হামলা, আহত ট্রাক সমর্থকের মৃত্যু

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৭:৪৫ পিএম

নেত্রকোণা-৩ আসনের আটপাড়ায় নির্বাচন শেষে বিজয় মিছিলে নৌকার কর্মী-সমর্থকদের হামলায় আহত ট্রাক প্রতীকের সমর্থক এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুরুল আমীন (২৫) নামের এই যুবকের মৃত্যু হয়।

নিহত নুরুল আমীন আটপাড়া উপজেলার দেওগাও গ্রামের বাসিন্দা। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আটপাড়া থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান।

ওসি বলেন, ‘গতকাল (রোববার) নির্বাচন শেষে একটি কেন্দ্র থেকে ট্রাক প্রতীকের প্রার্থী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর জয়ে বিজয় মিছিল করে বাড়ি ফিরছিলেন নুরুল আমীনসহ কিছু সমর্থক।এ সময় দেওগাও গ্রামের রাস্থায় নৌকা প্রতীকের প্রার্থী অসীম কুমার উকিলের সমর্থকেরা হামলা চালায়। এতে নুরুল আমীনসহ কয়েকজন আহত হন। পরে স্বজনেরা উদ্ধার করে গুরুতর আহত নুরুল আমীনকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে তাঁর মৃত্যু হয়।’

ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান আরও বলেন, ‘নুরুল আমীনের মৃত্যুর বিষয়য়ে এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ার পর আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এই হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।’ 

 

নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে দুই ভাই। আজ রোববার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাউয়ালিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
শরৎ এলেই নীল আকাশ, সাদা মেঘ আর কাশফুলে সেজে ওঠে প্রকৃতি। নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ক্যাম্পাস এলাকাও এখন ভরে উঠেছে কাশফুলের শুভ্রতায়। শরতের এই মনোমুগ্ধকর সৌন্দর্য টানছে প্রকৃতিপ্রেমীদের।...
নেত্রকোণার পূর্বধলায় বিস্ফোরক দ্রব্য, মোটরসাইকেল পোড়ানো, গুরুতর জখম ও চুরিসহ কয়েকটি ধারায় করা মামলায় জামায়াতের উপজেলা নায়েবে আমীর জয়নাল আবেদীনসহ ২৫ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর