নেত্রকোণায় বিজয় মিছিলে হামলায় নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৬:৫৯ পিএম

নেত্রকোণা-১ (কেন্দুয়া-আটপাড়া) আসনের আটপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে নৌকার সমর্থকদের হামলায় একজন নিহতের ঘটনায় ১৮ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। পুলিশ এক আসামিকে গ্রেপ্তার করেছে।

গতকাল বুধবার রাতে নিহতের ভাই সোহাগ হাসান বাদী হয়ে মামলাটি করেন। এতে লুনেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, যুবলীগ সদস্য জুনায়েদ, সাখাওয়াত হোসেন বারীসহ ১০জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৮ জনকে আসামি করা হয়েছে।

গ্রেপ্তার সাখাওয়াত হোসেন বারী লুনেশ্বর ইউনিয়ন যুবলীগের সদস্য। নিহত নূরুল আমিন স্বতন্ত্র প্রার্থী ইফতিকার উদ্দিনের সমর্থক ও আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের দেওগাঁও গ্রামের কাজিম উদ্দিনের ছেলে।

মামলার বরাতে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট শেষে রাতে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইফতিকার উদ্দিন তালুকদারের জয়ে তাঁর সমর্থকেরা দেওগাঁও বাজারে  বিজয় মিছিল করে। এসময় নৌকার সমর্থকেরা মিছিলে হামলা চালালে নূরুল আমিনসহ অন্তত ১২ জন আহত হন। পরদিন  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নূরুল আমিনের মৃত্যু হয়।’

ওসি তাওহীদুর রহমান আরও বলেন, গ্রেপ্তার বারীকে নেত্রকোণা বিচারিক আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

 

গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
আশুলিয়ায় শারমিন গ্রুপের পোশাক কারখানার ৮ তলার ছাদ থেকে লাফিয়ে সিনিয়র মার্চেন্ডাইজার মো. জামাল উদ্দিনের মৃত্যু হয়। এ ঘটনায় শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন ও পরিচালক শারাফ...
নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের চুচুয়া গ্রামীণ ব্যাংক শাখা অফিসে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার ভোররাতে এ ঘটনায় ব্যাংকের দুটি মোটরসাইকেলসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের...
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় এজাহারভুক্ত ১১ নম্বর আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর