প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার, শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৫:০১ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণার বারহাট্টায় প্রার্থীর পক্ষে ভোটের প্রচারণা করায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে শিক্ষা বিভাগ। অভিযুক্ত শিক্ষক হচ্ছেন এস এম সাজ্জাদুল হক সবুজ। তিনি বারহাট্টা উপজেলার আশিয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কর্মরত।

সোমবার বারহাট্টা উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গত ৬ ডিসেম্বর নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. ইলিয়াসের বাড়ি বারহাট্টা উপজেলার নুরুল্লার চর গ্রামে এক  নির্বাচনী সভা  হয়। এতে এলাকার লোকজনসহ তার কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। ওই সভায় প্রার্থী ইলিয়াসের পক্ষে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানান শিক্ষক সাজ্জাদুল হক সবুজ।

ওই নির্বাচনী সভায় উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, ‌‘ইলিয়াস (ইসলামী ঐক্যজোটের প্রার্থী) খুব ভালো ছেলে। তাকে ধরে রাখতে হবে। ইলিয়াসের জন্য সবাই কাজ করবেন।’

সভায় দেওয়া ওই বক্তব্যর ভিডিও জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ পারভেজের নজরে আসে। পরে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন তিনি। এ ঘটনায় প্রাথমিক শিক্ষা বিভাগের উপপরিচালক, জেলা শিক্ষা শিক্ষা কর্মকর্তা ও বারহাট্টা উপজেলা শিক্ষা কর্মকর্তা আলাদা ভাবে তিনটি শোকজ করা হয় ওই শিক্ষককে।
 
এছাড়াও ঘটনার প্রেক্ষিতে বিভাগীয় তদন্ত করা হয়। পরে তদন্তের রিপোর্ট পাওয়ার পর অভিযুক্ত শিক্ষক সাজ্জাদুল হকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেন বিভাগীয় উপ-পরিচালক মামলাটি করেন।

শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম আরো বলেন, 'সাজ্জাদুল হক অসুস্থতার কারণ দেখিয়ে এক মাসের ছুটিতে চলে গেছেন।' 

অভিযুক্ত শিক্ষকের দাবি- ওই সভায় থাকা এক হুজুরের কাছ থেকে তিনি বাচ্চাদের জন্য তাবিজ আনতে গিয়েছিলেন। কোন নির্বাচনী বক্তব্য দেননি।

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি স্কুলের অফিসকক্ষে এক শিক্ষক দম্পতির মারামারির ঘটনায় ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। উপজেলার ৮ নম্বর রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি...
ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৫ টি দলের ৫ জন প্রতিদ্বন্দ্বেী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিসের সভাপক্ষে প্রার্থী ও...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষককে সর্বহারা পরিচয়ে ফোন করে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে একাধিক শিক্ষক নগরীর মতিহার থানায় সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ...
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ জন প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. কামরুল ইসলামে।
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর