হাওরে ধান কিনতে এসে লাশ হলেন ব্যবসায়ী

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ০৬:১১ পিএম

নেত্রকোণার হাওরাঞ্চল মদনে ধান কিনে বাড়ি ফেরা হলো না ব্যাবসায়ীর। ব্যাটারিচালিত একটি অটোরিকশার চাপায় মৃত্যু হয় আলী মিয়া (৬১) নামের এই ধান ব্যবসায়ীর। শুক্রবার দুপুরে মদন-খালিয়াজুরি ডুবোসড়কের মদন উপজেলার উচিতপুর  এলাকায় এ দুর্ঘটনা হয়। 

নিহত আলী মিয়া নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রাজিবপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নাছির উদ্দন আহত হলে তাঁকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

মদন থানার এসআই আব্দুল হাই বলেন, ‘চলতি বোরো মৌসুমে হাওরে ধান কিনতে সকালে বাড়ি থেকে মদন যান ব্যবসায়ী আলী মিয়া। ধান কিনে উচিতপুর থেকে মোটরসাইকেল যোগে কেন্দুয়ার দিকে রওনা হন। পথে চালের বস্তা বোঝাই একটি ইজিবাইক বিপরীত দিক থেকে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক ও ব্যবসায়ী আলী মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ব্যবসায়ী আলীকে মৃত ঘোষণা করেন।’

নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে জানিয়ে এসআই বলেন, ‘নিহত আলীর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর