নেত্রকোণায় ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৫:৪২ পিএম

নেত্রকোণার মদনে ট্রাকচাপায় রকি মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে মদন-খালিয়াজুরি সড়কের মদন সরকারি কলেজ মোড়ের পাশে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ট্রাকটি জব্দসহ চালকের সহকারি বিজয়কে আটক করেছে পুলিশ।

রকি মিয়া নেত্রকোণার আটপাড়া উপজেলার বাউশা গ্রামের সোনা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রকি মিয়া মদন বাজারের রফিক ডেকোরেশনের দোকানে কাজ করতেন। গতকাল মঙ্গলবার রাতে কাজ শেষে কুলিয়াটি থেকে দোকানের দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাঁকে চাপা দেয়।

এরপর স্থানীয়রা ট্রাক জব্দসহ তিনজনকে আটক করে আহত রকি মিয়াকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে হাপাতালের কর্তব্যরত চিকিৎসক রকিকে মৃত ঘোষণা করেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আটক হওয়া বিজয় ছাড়া বাকি দুই ব্যক্তি পালিয়ে যায়।

মদন থানার উপপরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র ঘোষ বলেন, পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর