উপজেলা নির্বাচন 

আচরণবিধি লঙ্ঘন: সরিষাবাড়ির রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল 

আপডেট : ০৫ মে ২০২৪, ০৯:০৮ পিএম

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ সিদ্ধান্তের কথা জানান কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের মাত্র তিনদিন আগে এমন সিদ্ধান্ত এল। এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিলের ঘটনাও এটিই প্রথম। 

মো. জাহাংগীর আলম বলেন, ‘এই নির্দেশনার মধ্য দিয়ে প্রমানিত হয়, ইসি আচরনবিধি লঙ্ঘনের বিষয়ে কঠোর। প্রার্থিতা বাতিল হওয়া প্রার্থী আদালতে যাবে কিনা, এটি তার বিষয়। এর ফলে ঐ উপজেলায় একজনই প্রার্থী রইলেন। তাই ভোট গ্রহণের প্রয়োজন পড়বে না।’

সম্পতি রফিকুল ইসলামের এক নির্বাচনি সভা থেকে প্রতিপক্ষ প্রার্থীর কর্মীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সভার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গত ২ মে রফিকুল ইসলামকে ইসিতে তলব করা হয়। তাঁর বক্তব্যে সন্তুষ্ট না হয়ে রোববার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নিল ইসি। 

জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় ছেলের বউ ও শাশুড়ি নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা- বকশীগঞ্জ মহা সড়কের নিলক্ষিয়া ঠাকুর পাড়া এলাকায় এই দুর্ঘটনা হয়। এ ঘটনায় বাস ও চালকের সহযোগীকে আটক করলেও পালিয়ে গেছে...
চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগপত্র পাননি জামালপুর জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫১ জন সহকারী শিক্ষক প্রার্থী। নিয়োগপত্রের দাবিতে মঙ্গলবার বেলা ১১টা থেকে জামালপুর জেলা প্রাথমিক...
জামালপুরের মেলান্দহে মাদক মামলার পরোয়ানা ভুক্ত আসামি গ্রেপ্তারের সময় স্বজনদের হামলায় আহত হয়েছেন ৪ পুলিশ সদস্য। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আসামি ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।...
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ওমর সানি (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার হাওয়াই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা হয়। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর