জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু 

আপডেট : ০৪ জুন ২০২৪, ০৩:২৬ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে ফরিদ মিয়া নামে এক কৃষক নিহত হয়েছেন। এসময় আরও দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী পূর্ব পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, নিহত ফরিদ মিয়া চর সরিষাবাড়ী পূর্বপাড়া গ্রামের  পানা মিয়ার ছেলে। আহতরা হলেন, একই গ্রামের শাহজালাল ও তার ছেলে সবুজ।

বিষয়টি নিশ্চিত করে সাতপোয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের বলেন, ‘ফরিদ মিয়াসহ কয়েকজন সকালে বৃষ্টির সময় বাড়ির পাশে জমিতে খড়ের কাজ করার সময় বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও দুইজন আহত হয়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।’

সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, ঘটনাটি শুনেছি এবং পুলিশ পাঠিয়েছি তদন্ত করতে।

এদিকে কৃষক ফরিদ মিয়ার মৃত্যুতে তাঁর পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর