নিখোঁজের ৬ দিন পর পুকুরে ভেসে উঠল নারীর মরদেহ

আপডেট : ০৪ জুন ২০২৪, ০২:২৬ পিএম

কিশোরগঞ্জে নিখোঁজের ছয় দিন পর পুকুরে ভেসে উঠল এক নারীর মরদেহ। আজ মঙ্গলবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত মদিনা আক্তার (৩৬) জেলার পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া গ্রামের আবু তাহেরের মেয়ে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আজ সকালে সদর উপজেলার বিন্নাটি এলাকার কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশের একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, গত ২৯ মে দুপুরে পাকুন্দিয়ার চন্ডিপাশা ইউনিয়ন পরিষদে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি মদিনা আক্তার। পরে স্বজনেরা ওইদিনই পাকুন্দিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ছয় দিন পর পুকুরে ভেসে ওঠে তাঁর মরদেহ। ময়নাতদন্তের পর মদিনার মৃত্যুর কারণ জানা যাবে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর