নেত্রকোণার ধর্ষণ মামলার পলাতক আসামি নরসিংদীতে গ্রেপ্তার

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৬:৩৫ পিএম

নেত্রকোণার মদন উপজেলার ধর্ষণ মামলার পলাতক আসামি শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ময়মনসিংহ র‍্যাব–১৪ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই। 

এরআগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে নরসিংদীর সদর উপজেলার খিক্ষা চত্ত্বর এলাকা থেকে র‍্যাব–১১ ও র‍্যাব–১৪ যৌথভাবে অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শফিকুল ইসলাম মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর গ্রামের সনজু মিয়ার ছেলে।

র‍্যাবের মিডিয়া অফিসার মো. আব্দুল হাই বলেন, ‘গত ১০ সেপ্টেম্বর রাতে মদন উপজেলার ওই গৃহবধূ রাতের খাবারের পর রান্নাঘর পরিস্কার শেষে ময়লা ফেলার জন্য ঘরের বাইরে যান। এ সময় আগে থেকে উৎ পেতে থাকা শফিকুল তাঁর মুখ গামচা দিয়ে বেঁধে ফেলেন। হাতে থাকা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে ২০ সেপ্টেম্বর শফিকুলের বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা করেন। পরে আদালতের নির্দেশে মামলাটি নথিভুক্ত করে পুলিশ।’

এদিকে ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যান শফিকুল। তবে র‍্যাব পলাতক আসামি ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায় ও তথ্য উপাত্ত সংগ্রহ করে। এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে নরসিংদী সদরের খিক্ষা চত্বর এলাকায় তাঁর অবস্থান শনাক্ত করা হয়। পরে নরসিংদী র‍্যাব ১১ ও ময়মনসিংহ র‍্যাব ১৪ এর কিশোরগঞ্জ সিপিসি-২ যৌথ অভিযানে শফিকুলকে গ্রেপ্তার করে। এরপর শফিকুলকে পরে মদন থানায় হস্তান্তর করা হয়। 

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাইম মোহাম্মদ নাঈদ হাসান বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে বিকেলে শফিকুলকে আদালতে পাঠানো হয়েছে।’

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর