আ. লীগ নেতাকে না ছাড়ায় ওসিকে বদলির হুমকি যুবদল নেতার!

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৫:৩৩ পিএম

জামালপুরের ইসলামপুরে একটি মামলার এজাহারভুক্ত আসামি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকে না ছাড়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের এক নেতার বিরুদ্ধে। ইসলামপুর থানার ওসি মো. সাইফুল্লাহ সাইফ নিজেই এ অভিযোগ করেছেন। 

অভিযুক্ত হামিদুর রহমান মলিন ইসলামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। আর গ্রেপ্তার আব্দুল খালেক উপজেলার চর পুটিমারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বলে জানিয়েছে পুলিশ।

ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, ‘একটি মারামারির মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন আব্দুল খালেক। গত রোববার রাত ২টার দিকে আব্দুল খালেককে গ্রেপ্তার করে থানায় আনার পর থেকেই তাঁকে ছাড়াতে তদবির করতে থাকেন যুবদল নেতা মলিন। আমি রাজি না হলে একসময় আমার মোবাইলফোনে কল করে ২৪ ঘণ্টার মধ্যে বদলির হুমকি দেন তিনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’   
তবে এ বিষয়ে জানতে এই প্রতিবেদক মঙ্গলবার বেলা ৩.৪০ মিনিটের দিকে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিনের মোবাইলফোনে তিনবার কল করলেও তিনি রিসিভ করেননি।  

ইসলামপুর থানা পুলিশ জানায়, গত ১১ মার্চ উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর এলাকায় দুই পক্ষের মধ্যে শত্রুতার জের ধরে মারধরের ঘটনা হয়। এ নিয়ে গত ১৬ মার্চ রাতে বেনুয়ারচর সরদারপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে আনিছুর রহমানকে প্রধান আসামি দিয়ে ১১ জনের নাম উল্লেখ করে ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করেন বেনুয়ারচর বেপারীপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মিষ্টার আলী। রাত ২টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিগ্রিরচর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপ–পরিদর্শক (এসআই) মো. সামছুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মামলার এজাহারভুক্ত ১১ নম্বর আসামি আব্দুল খালেককে নিজ বসতবাড়ি থেকে আটক করে।

গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর