নেত্রকোণায় অপহৃত ছাত্রী উদ্ধার, যুবক আটক

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৫:২৯ পিএম

নেত্রকোণার মদনে অপহৃত হওয়ার একদিন পর এক মাদরাসা ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অভিযোগে আটক করা হয়েছে এক যুবককে।

গতকাল মঙ্গলবার রাতে জেলার কেন্দুয়া উপজেলার গোগবাজার এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। আটক মো. আনোয়ার (২০) মদন উপজেলার বাঁশরী জয়নগর গ্রামের উছেন আলীর ছেলে।

ওই ছাত্রীর পরিবারের বরাতে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান জানান, মেয়েটি মাদরাসায় যাওয়ার পথে আনোয়ার প্রায় তাকে উত্যক্ত করতেন। সোমবার রাত ৯টার দিকে মেয়েটি ঘর থেকে বের হলে আনোয়ার তাকে তুলে নিয়ে যান। এ ঘটনা রাতেই মেয়েটির চাচা পুলিশকে জানান। পরে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে গোগবাজার এলাকা থেকে আনোয়ারকে আটক করে। এ সময় ওই ছাত্রীকেও উদ্ধার করে পুলিশ।

ওসি আরও জানান, মেয়েটিকে থানা হেফাজতে রাখা হয়েছে। তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলার পর আনোয়ারকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর