নেত্রকোণায় নৌ পুলিশের অভিযান, ২১২ বোতল ভারতীয় মদসহ আটক ২

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৮:০৮ পিএম

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার ধনু নদীতে অভিযান চালিয়ে ২১২ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ দুজনকে আটক করেছে নৌ পুলিশ। আজ ২৭ মার্চ দুপুর সোয়া ১টার দিকে উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া লঞ্চঘাট এলাকায় ধনু নদী থেকে মদ জব্দ ও দুজনকে আটক করা হয়। 

আটক দুজন হলেন– সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বারংকা গ্রামের আব্দুল মমিন (৩২) ও একই উপজেলার গাগড়া গ্রামের  জাকির হোসেন (৩০)। আটকেরা মাদক কারবারী বলে জানিয়েছে পুলিশ।

লেপসিয়া নৌ পুলিশ কেন্দ্রের উপ-পরিদর্শক নিখিল চন্দ্র দাস জানান, ইঞ্জিনচালিত নৌকায় করে মাদকের চালান যাচ্ছে এমন গোপন সূত্রের খবরের ভিত্তিতে দুপুরে লেপসিয়া ঘাট এলাকায় ধনু নদীতে কয়েকজন পুলিশ সদস্য নিয়ে অভিযান চালানো হয়। এ সময় নদীর মাঝখানে সন্দেহজনক নৌকার গতিরোধ করে তাতে তল্লাশি চালায় পুলিশ। তখন নিষিদ্ধ ২১২ বোতল ভারতীয় মদ জব্দ ও দুই মাদক কারবারীকে আটক করা হয়।

নৌ পুলিশের এই উপ পরিদর্শক আরও জানান, আটককৃতদের খালিয়াজুরী থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর