ভিক্ষা চাওয়ায় ভিক্ষুকের কান ছিঁড়ে ফেলার অভিযোগে যুবক আটক

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৭:০৯ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে ভিক্ষা চাওয়ায় আব্দুর ছাত্তার (৬০) নামে এক ভিক্ষুকের কানে আঘাত করে কান ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পরে সংবাদ পেয়ে অভিযুক্ত সোহেল মিয়াকে (২৭) আটক করেছে পুলিশ। তবে অভিযোগ অস্বীকার করেছেন সোহেল।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত ভিক্ষুক উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন। 

ভিক্ষুক আব্দুর ছাত্তার উপজেলার পিংনা ইউনিয়নের বারইপটল গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে। অন্যদিকে আটক সোহেল মোনারপাড়া গ্রামের হবিবুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ভিক্ষা করতে করতে মোনারপাড়া গ্রামের হবিবুর রহমানের বাড়িতে যান আব্দুর ছাত্তার। এ সময় তিনি সোহেলের কাছে ভিক্ষা চাইলে সোহেল উত্তেজিত হয়ে ভিক্ষুকের বাম কানের ওপর লাঠি দিয়ে আঘাত করেন। আঘাতে তাঁর বাম কানের এক অংশ ছিঁড়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ভিক্ষুককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে আব্দুস ছাত্তারকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। 

এ ঘটনায় অভিযুক্ত সোহেল রানা বলেন, ‘সে ভিক্ষা নিতে এসে দুই বাড়ির মাঝখানের গলির মধ্যে পড়ে যায়। এ সময়ই তিনি কানে আঘাত পেয়েছেন, তাকে আমি মারিনি।’

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, ‘এ ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সোহেলকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর