এসএসসি পরীক্ষাকেন্দ্রের পাশের দুই ফটোকপি ব্যবসায়ীকে পুলিশে সোপর্দ

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০৩:৫৮ পিএম

জামালপুরের ইসলামপুরে এসএসসি পরীক্ষাকেন্দ্রের পাশে দোকান খোলা রাখায় দুই ফটোকপি ব্যবসায়ীকে পুলিশের হাতে তুলে দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ইসলামপুর উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলো- উপজেলার মধ্য দরিয়াবাদ এলাকার এমদাদুল হকের ছেলে মিজানুর রহমান ও মেলান্দহের আমবাড়িয়া এলাকার অকুল শেখের ছেলে জুয়েল মিয়া। তারা দুইজনই ফটোকপি দোকানের কর্মচারী। আজ বিকেল পৌরে ৪টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আটককৃতরা পুলিশ হেফাজতে ছিল।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান বলেন, ‘পরীক্ষাকেন্দ্রের পাশে ফটোকপির দোকান বন্ধ রাখার নির্দেশনা থাকলেও তা অমান্য করেছে দুই ব্যবসায়ী। তবে তাদের দোকান থেকে নকল বা অনৈতিক কিছু পাওয়া যায়নি। তাই তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ 

 

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর