জামালপুরে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলায় ৩ শিক্ষককে অব্যাহতি

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০২:১০ পিএম

জামালপুরের ইসলামপুর উপজেলায়ে এসএসসি পরীক্ষার একটি কেন্দ্রে দায়িত্ব অবহেলা করায় তিন শিক্ষককে অব্যাহতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান।

উপজেলার বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড বিএম কলেজে আজ মঙ্গলবার গণিত পরীক্ষা চলাকালীন পরিদর্শনে গিয়ে তিন শিক্ষককে অব্যাহতি দেন ইউএনও।

অব্যাহতি পাওয়া তিন শিক্ষক হলেন- উপজেলার কুলকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. নুরুল ইসলাম, অ্যাড. নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আব্দুল আলিম এবং একই স্কুলের শিক্ষক সুলতান মাহমুদ।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও মো. তৌহিদুর রহমান বলেন, ‘পরীক্ষা কেন্দ্রে তিন শিক্ষক তাঁদের দায়িত্ব অবহেলা করায় তিনজনকে অব্যাহতি প্রদান করা হয়েছে। পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীরা দেখাদেখি করছিল। শিক্ষকেরা শিক্ষার্থীদের বাঁধা না দেওয়ায় তাঁদেরকে অব্যাহতি দেওয়া হয়।’

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি স্কুলের অফিসকক্ষে এক শিক্ষক দম্পতির মারামারির ঘটনায় ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। উপজেলার ৮ নম্বর রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি...
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির টহলদলের ওপর সংঘবদ্ধ চোরাকারবারিদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক বিজিবি সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবির গুলিতে আহত এক চোরাকারবারি...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর