জামালপুরে দায়িত্ব অবহেলার কারণে ৮ শিক্ষককে অব্যাহতি

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০২:১৮ পিএম

জামালপুরের ইসলামপুরে এসএসসি ও দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলার কারণে ৮ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে ইসলামপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে দুজন শিক্ষক ও সাড়ে ১১টা দিকে ইসলামপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রের ছয়জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতি পাওয়া শিক্ষকেরা হলেন- মো. রিপন মিয়া, মো. মাহবুবুর রহমান, আবুল কাশেম, সেলিম মিয়া, শহিদুল ইসলাম, বিপুল রানা, রিদুয়ানুল হক ও মোস্তাফিজুর রহমান।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান জানান, ইসলামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রসায়ন এবং ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পর্যায়ের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলছিল। কেন্দ্র দুইটি পরিদর্শনে গিয়ে শিক্ষকদের দায়িত্ব অবহেলার বিষয়টি নজরে আসে। দেড় ঘণ্টা পার না হতেই দায়িত্ব অবহেলার প্রমাণ মিললে এই সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।

গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর