সাবেক স্ত্রীর আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় যুবক গ্রেপ্তার 

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৫:২৫ পিএম

নেত্রকোণার মদনে সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার মামলায় সানজিল মীর (২২) নামের এক যুবকের গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে রাজধানীর ভাষানটেক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ময়মনসিংহ র‍্যাব-১৪ এর একটি দল।

এর আগে গত ১ আগস্ট তাঁর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। গ্রেপ্তার সানজিল মীর উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের বাসিন্দা বাবুল মীরের ছেলে।

এলাকার কয়েকজন বাসিন্দা, র‍্যাব প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তি ও  মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী পোশাক কারখানায় চাকরির সুবাদে চট্টগ্রামে থাকতেন। অভিযুক্ত সানজিল মীর সেখানে পাশের বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন। প্রায়ই ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দিতেন সানজিল। প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে ওই তরুণীর গোসল করার সময় গোপনে মোবাইল ফোনে আপত্তিকর ভিডিও ধারণ করেন তিনি।

পরে ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে গত ৭ এপ্রিল দেড় লাখ টাকা দেনমোহর ধার্য করে অ্যাফিডেভিটের মাধ্যমে তাঁকে বিয়ে করেন সানজিল। এরপর ভুক্তভোগী তাঁর সঙ্গে স্বামীর বাড়িতে বসবাস শুরু করেন। কিন্তু বিয়ের পরও সানজিল আরও বেশ কিছু আপত্তিকর ভিডিও ধারণ করেন এবং বিভিন্ন অজুহাতে দুই লাখ টাকা যৌতুক দাবি করতে থাকেন। একপর্যায়ে ওই তরুণী বাধ্য হয়ে নিজের উপার্জনের পুরো অর্থও সানজিলকে দিয়ে দেন। এরপর আরও যৌতুক দাবি করতে থাকেন সানজিল। ভুক্তভোগী যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে সানজিল তাঁকে ইমো ভিডিও কলে অন্য পুরুষের সঙ্গে আপত্তিকর ভিডিও তৈরি করে অর্থ উপার্জনের জন্য চাপ দিতে থাকেন। এতে অতিষ্ঠ হয়ে দুই মাস আগে ওই নারী বাবার বাড়িতে ফিরে আসেন। এরপরও সানজিল ভুক্তভোগীর নামে ‘ময়না তেতুলিয়া’ নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলেন এবং নিজের ‘S M Sanjil Mir’ অ্যাকাউন্ট থেকে ভুক্তভোগীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেন।

পরিবারের পক্ষ থেকে গত ১৭ জুলাই অভিযুক্তদের বাড়িতে গিয়ে বিষয়টি জানালে তারা উল্টো খারাপ আচরণ করে ও হুমকি দেয়। পরবর্তীকালে ২১ জুলাই আদালতের মাধ্যমে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। কিন্তু অভিযুক্ত সানজিল মীর বিবাহবিচ্ছেদের পরও আপত্তিকর ভিডিও অনলাইনে ছড়িয়ে দিতে থাকেন। ঘটনায় গত ১ আগস্ট তরুণীর ভাই বাদী হয়ে মামলা করেন বলে জানান মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাইম মোহাম্মদ নাহিদ হাসান। গতকাল রাতে র‍্যাব-১৪, ময়মনসিংহের একটি দল র‌্যাব-৪ মিরপুরের সহযোগিতায় সানজিল মীরকে গ্রেপ্তার করে।  

র‍্যাব-১৪ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান চজ মঙ্গলবার বিকেলে জানান, গ্রেপ্তার হওয়া সানজিল মীরকে মদন থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
গত ১৭ বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি জ্বালানি খাতে হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাস খাতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর