ঝিনাই নদী থেকে আরও এক শিশুর মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৪

জামালপুরের মাদারগঞ্জের ঝিনাই নদীতে ডিঙি নৌকা ডুবে পাঁচ শিশু নিখোঁজের ঘটনায় আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে চার জনে।

আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ১২:৫৮ পিএম

জামালপুরের মাদারগঞ্জের ঝিনাই নদীতে ডিঙি নৌকা ডুবে পাঁচ শিশু নিখোঁজের ঘটনায় আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে চার জনে। তবে এখনও নিখোঁজ রয়েছে বৈশাখী নামে আরেক শিশু।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কুলছুম নামে শিশুটির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। বৈশাখীর মরদেহ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার রফিকুল ইসলাম জানান, গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ভাটিয়ারচর এলাকার আনার বাড়ি ঘাটে নৌকা দিয়ে ঘোরাঘুরির সময় ডুবে যায় পাঁচজন। পরে ফায়ার সার্ভিস এসে তিনজনের মরদেহ উদ্ধার করলেও নিখোঁজ থাকে দুজন। রাতে উদ্ধার অভিযান বন্ধ ঘোষণার পর সকাল ৯টা থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়। 

নৌকা ডুবে দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন–ভাটিয়ারচর এলাকার প্রবাসী দুদু মিয়ার ছেলে আবু হাসান (০৮) ও মেয়ে পলি আক্তার (১০), তাঁদের স্বজন নূর মোহাম্মদের মেয়ে সাইবা আক্তার (০৮) ও কুলছুম।

নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির টহলদলের ওপর সংঘবদ্ধ চোরাকারবারিদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক বিজিবি সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবির গুলিতে আহত এক চোরাকারবারি...
নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে দুই ভাই। আজ রোববার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাউয়ালিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
শেরপুরে শ্রীবরদীতে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ খড়িয়া কাজিরচর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জহুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর