নেত্রকোণায় লরিচাপায় প্রাণ গেল নারীর

মাটিবোঝাই একটি লরি সকালে নেত্রকোণা সদর থেকে কেন্দুয়া যাচ্ছিল। পথে রেন্টিতলা এলাকায় লরিটি পৌঁছালে...

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০২:১৯ পিএম

নেত্রকোণায় মাটিবোঝাই লরি চাপায় এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নেত্রকোণা-কেন্দুয়া সড়কের সদর উপজেলার মদনপুর ইউনিয়নের লক্ষ্মীপুর রেন্টিতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা হয়।

নিহত মঞ্জুরা আক্তার (৬৫) উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মুরশেদ আলমের স্ত্রী।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, ‘মাটিবোঝাই একটি লরি সকালে নেত্রকোণা সদর থেকে কেন্দুয়া যাচ্ছিল। পথে রেন্টিতলা এলাকায় লরিটি পৌঁছালে সেখানে সড়ক পার হচ্ছিলেন মঞ্জুরা। তখন দ্রুতগামীর লরিটি ওই নারীকে চাপা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এই নারীর।’

ওসি আরও বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

 

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর