ময়মনসিংহের ১১টি আসনে ১৯ জনের প্রার্থিতা প্রত্যাহার

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৮:৫৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ১১টি আসনে ১৯ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। মঙ্গলবার রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই প্রার্থিতা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন হয়। ময়মনসিংহের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন। 

ময়মনসিংহ-১ আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল হামিদ এবং জামায়াতে ইসলামীর মোহাম্মদ মাহফুজুর রহমান। ময়মনসিংহ-২ থেকে খেলাফত মজলিসের মতিউর রহমান ও জামায়াতে ইসলামীর আনোয়ার হোসেন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ময়মনসিংহ-৩ আসন থেকে জামায়াতে ইসলামীর বদরুজ্জামান ও বাংলাদেশ খেলাফত মজলিশের মো. ফজলুর রহমান প্রার্থিতা প্রত্যাহার করেছেন। 

ময়মনসিংহ-৪ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিশের মোস্তাক আহাম্মদ প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ময়মনসিংহ-৫ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের রেজাউল করিম নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ময়মনসিংহ-৬ আসনে দুজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন—স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল করিম, খেলাফত মজলিসের মো. রফিকুল ইসলাম ।

ময়মনসিংহ- ৭ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুল কুদ্দুস, খেলাফত মজলিসের মো. নজরুল ইসলাম প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ময়মনসিংহ- ৮ আসন থেকে খেলাফত মজলিসের আহাম্মদ হোসেন ভূঞা ও জামায়াতে ইসলামীর মঞ্জুরুল হক হাসান মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ময়মনসিংহ-৯ থেকে স্বতন্ত্র প্রার্থী মো. মামুন বিন আব্দুল মান্নান সরে দাঁড়িয়েছেন। 

ময়মনসিংহ- ১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা আল ফাতাহ মো. আ. হান্নান, আলমগীর মাহমুদ ও মো. মুশফিকুর রহমান প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ময়মনসিংহ-১১ আসন থেকে জামায়াতে ইসলামীর মোহাম্মদ ছাইফ উল্লাহ পাঠান তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি স্কুলের অফিসকক্ষে এক শিক্ষক দম্পতির মারামারির ঘটনায় ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। উপজেলার ৮ নম্বর রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি...
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির টহলদলের ওপর সংঘবদ্ধ চোরাকারবারিদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক বিজিবি সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবির গুলিতে আহত এক চোরাকারবারি...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর