শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান মারা গেছেন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এবং শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল (৫১) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫২ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এবং শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল (৫১) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার মধ্যরাতে স্ট্রোক করার পর তাকে দ্রুত ময়মনসিংহে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাত আড়াইটার দিকে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামাতের আমির মাওলানা হাফিজুর রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে কিডনি-জনিত রোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তিনি স্ট্রোক করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তিনি মারা যান।

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমান জানান, চিকিৎসাধীন অবস্থায় আলহাজ্ব নুরুজ্জামান বাদল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও শোকবার্তা প্রকাশ করা হয়েছে। নুরুজ্জামান বাদল শেরপুর-৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ছিলেন। তার মৃত্যুতে শেরপুর জেলার রাজনৈতিক অঙ্গনে শোকের সৃষ্টি হয়েছে।

 

নিজের নির্বাচনী এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকদের বুক ফুলিয়ে চলাফেরার উৎসাহ দিয়েছেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও নাটোর–২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, কেউ হিন্দুদের...
নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার আমদিয়া ইউনিয়ন যুবদলের এক নেতার বাড়ির প্রধান ফটকের সামনে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর আমদিয়া ইউনিয়নের বনাইদ...
‘পাঁচ, পাঁচ-ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’—মোবাইলে এমন কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের বহিষ্কৃত সভাপতি ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলা...
বিয়ে পড়ানোর কথা বলে এক নিহাহ রেজিষ্ট্রারকে (কাজী) বাসা থেকে ডেকে নিয়ে আটকে রেখে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে মুন্সিগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজীব হোসেন অপুর বিরুদ্ধে। এ ঘটনায়...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর