বিমানবন্দরে বিশৃঙ্খলা

জামায়াত নেতা আখতারুজ্জামানের মামলার প্রতিবেদন ১৫ ডিসেম্বর

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পিএম

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেনি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।

বিমানবন্দর থানার আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১ অক্টোবর জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি সপরিবারে মদিনা থেকে ঢাকায় আসেন। ফ্লাইটটি সকাল ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং ৯টা ৮ মিনিটে পার্কিং করে।

পরে যাত্রীরা বিমানবন্দরের ২১ নম্বর গেট দিয়ে টার্মিনালে প্রবেশ করেন এবং ইমিগ্রেশন সম্পন্ন করে লাগেজ সংগ্রহের জন্য ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় যান। ওই সময় বিমানবন্দরে যাত্রীদের অতিরিক্ত চাপ থাকায় ট্রলি সংগ্রহের ক্ষেত্রে সাময়িক সংকট সৃষ্টি হয় এবং ট্রলি সংগ্রহের জন্য দীর্ঘ লাইন তৈরি হয়। এ সময় কয়েকজন প্রটোকল সহকারী লাইনের নিয়ম ভঙ্গ করে ট্রলি সংগ্রহের চেষ্টা করেন।

পরে লাগেজ আসতে বিলম্ব হওয়া ও জমজমের পানি না আসাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি উত্তেজিত হয়ে অশোভন আচরণ করতে থাকেন। এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব বাদী হয়ে বিমানবন্দর থানায় দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি দায়ের করেন।

নেত্রকোণার মদনে কওমি মাদরাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর কর্তৃক মাদরাসাছাত্রীকে (১২) ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার বহুল আলোচিত মামলার রায় আগামীকাল বুধবার হওয়ার কথা রয়েছে।
গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভের মুখে অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৮টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এসব কারখানা ছুটি ঘোষণা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ...
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে লাগা এ আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 
নারায়ণগঞ্জের ফতুল্লার জামিয়া আশরাফিয়া মাদরাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনের ধোয়ায় অসুস্থ আরও ১৫ শিক্ষার্থী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে এসেছে। এতে...
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লগি-বইঠা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। আজ মঙ্গলবার সকাল...
ইরানে পুনরায় হামলা শুরুর সম্ভাবনা খুবই ক্ষীণ এবং এই সংঘাত কার্যত শেষ হয়ে গেছে। কাতারের প্রধানমন্ত্রী ও প্রধান মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার পর সোমবার এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর নেতৃত্বাধীন দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে মানুষের আলোচনাই বাঁচিয়ে রাখছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী...
বিয়ের সাজে পিস্তল হাতে ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ! সোমবার (১০ নভেম্বর) প্রকাশিত নতুন কিছু ছবিতে আরও দেখা গেছে বিয়ের সাজে থাকা ফারিণকে ঘিরে আছেন আরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর