ময়মনসিংহের ৯টি আসনেই বিএনপির চ্যালেঞ্জ ‘বিদ্রোহী প্রার্থী’

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৬ পিএম

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির শীর্ষ নেতৃবৃন্দ। ভোটের হাওয়ায় সরগরম ময়মনসিংহের রাজনীতির মাঠও। গল্প, আড্ডায় চলছে ভোটের হিসাবনিকাশ। তবে জেলার ১১টি আসনের মধ্যে ৯টিতেই বিদ্রোহী প্রার্থীদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে বিএনপি মনোনীত প্রার্থীদের। 

বিএনপি প্রার্থীদের পাশাপাশি বিদ্রোহী প্রার্থীরাও বেশ জোরেশোরেই প্রচারণা চালাচ্ছেন আসনগুলোতে। নির্বাচনী প্রচারণার সমান সুযোগ চেয়ে হামলা-মামলার আশঙ্কা করছেন বিদ্রোহী প্রার্থীদের কর্মী ও সমর্থকরা।

চলুন দেখে নেওয়া যাক, ময়মনসিংহের কোন কোন আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থীদের কেমন অবস্থান:  

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া)
ভারত সীমান্তবর্তী ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধানের শীষ প্রতীক পেলেও তাঁর পথ মোটেও মসৃণ নয়। উত্তর জেলা বিএনপির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী সালমান ওমর রুবেল ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সরব প্রচারণায় নেমেছেন। মোট ভোটার ৪ লাখ ৭৮ হাজার ১৮৪জন। কেন্দ্র ১৪৩টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৪৫টি।

১৬ জানুয়ারি ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজারে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নজরুল ইসলাম নামে এক কর্মী নিহত হয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক ছিলেন বলে জানা গেছে।

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা)
বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ্ শহীদ সারোয়ার জুলাই গণ-অভ্যুত্থানের একটি হত্যা মামলায় কারাগারে আছেন। আসন্ন নির্বাচনে এই আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে লড়ছেন। গত ১ ফেব্রুয়ারি জামিনে বের হওয়ার পর তাঁর পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে।

এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার। ভোটের মাঠে তিনিও যথেষ্ট সরব আছেন। এখানে ১১দলীয় জোটের প্রার্থী ইসলামী আন্দোলনের মোহাম্মদ মাহমুদুল্লাহও চালিয়ে যাচ্ছেন প্রচারণা। আসনটিতে মোট ভোটার ৫ লাখ ৬৯ হাজার ৮১২জন। এখানে ভোটকেন্দ্র আছে ১৭৪টি, যার মধ্যে ঝুঁকিপূর্ণ ৩৮টি।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর)
প্রকৌশলী এম ইকবাল হোসাইনকে মনোনয়ন দেওয়ার পর থেকেই গৌরীপুর বিএনপি রণক্ষেত্রে পরিণত হয়েছে। দল থেকে বহিষ্কৃত সাবেক উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরন ঘোড়া প্রতীক পেয়ে মাঠে থাকায় তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী এখন দলটির মূল ধারা থেকে বিচ্ছিন্ন।

এই প্রেক্ষাপটে আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এখানে মোট ভোটার আছে ২ লাখ ৯৪ হাজার ৬০৮ জন। মোট ৯২টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৪২টি।

ময়মনসিংহ-৪ (সদর)
এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দের সঙ্গে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা কামরুল আহসান মোহাম্মদ এমরুলের তুমুল লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। মর্যাদাপূর্ণ এই আসনে মোট ভোটার ৬ লাখ ৯১ হাজার ১৯৬ জন। আসনটির ১৭৯ ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৬৫টি।

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা)
এখানে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু। তার মূল প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী কেন্দ্রীয় জামায়াতের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। 

এই দুই শক্তিশালী প্রার্থীর প্রচার-প্রচারণায় জমে উঠেছে মুক্তাগাছা আসনের নির্বাচনী লড়াই। সমানে সমান প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। এখানে মোট ভোটার ৩ লাখ ৮৩ হাজার ৫০১ জন এবং মোট কেন্দ্র ১০৪টি, যার মধ্যে ১৯টি ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত।

ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া)
এই আসনে ধানের শীষের প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম। এই আসনে সাবেক এমপি শামছ উদ্দিন আহমেদের স্ত্রী আখতার সুলতানা ফুটবল প্রতীক নিয়ে ধানের শীষের প্রার্থীর মূল প্রতিদ্বন্দ্বী ভোটের মাঠে অবস্থান করছেন। উল্লেখ্য, সম্পর্কে তারা চাচী-ভাতিজা।

তবে এ আসনে বিদ্রোহী প্রার্থী আছে জামায়াতেরও। দলের সিদ্ধান্ত অমান্য করে সাবেক জেলা আমির অধ্যাপক জসিম উদ্দিন নিজের প্রার্থীতা ঘোষণা করায় উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। ঘোড়া প্রতীক নিয়ে বিপুল প্রচারণা চালাচ্ছেন তিনি। এতে বিপাকে পড়েছেন জামায়াত মনোনীত প্রার্থী কামরুল ইসলাম মিলন। 

ভোটের মাঠে চার জনই সমানতালে প্রচারণায় আছেন। এই আসনে মোট ভোটার ৪ লাখ ১২ হাজার ৮৪৩ জন। ১২১টি মোট কেন্দ্রের মধ্যে ৫০টি ঝুঁকিপূর্ণ।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল)
সাবেক জনপ্রিয় এমপি আব্দুল খালেক সরকারের ছেলে মুহাম্মদ আনোয়ার সাদাত কাপপিরিচ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ধানের শীষ নিয়ে বিপাকে পড়েছেন ডা. মাহাবুবুর রহমান লিটন। ত্রিশালের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা মনে করছেন, সাদাতের পারিবারিক ভোট ব্যাংক ধানের শীষের জন্য বড় হুমকি হতে পারে। 

এই আসনে ১১দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর আসাদুজ্জামান সোহেল। মোট ভোটার ৩ লাখ ৯৮ হাজার ৭৯৬জন। আসনটিতে মোট ভোটকেন্দ্র রয়েছে ১২০টি যার মধ্যে ঝুঁকিপূর্ণ ৭২টি।

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ)
ধানের শীষের মনোনয়ন না পেয়ে বিএনপির সাবেক এমপি শাহ নুরল কবির শাহিন দল থেকে পদত্যাগ করে ইসলামি আন্দোলন বাংলাদেশের হয়ে হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে বিএনপি প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু এবং ১১দলীয় জোটের প্রার্থী এলডিপি’র অ্যাডভোকেট আওরঙ্গজেব বেলাল। 

আসনটিতে ৩ লাখ ৪৪ হাজার ৬২২ জন ভোটার রয়েছেন। এখানে মোট ৯২টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৪৭টি।

ময়মনসিংহ-৯ (নান্দাইল)
নান্দাইল উপজেলা নিয়ে  গঠিত এই আসনে চারবারের সাবেক এমপি খুররম খান চৌধুরীর স্ত্রী হাসিনা খান চৌধুরী হাঁস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। তবে ধানের শীষের প্রার্থী ইয়াসের খান চৌধুরী মনে করেন, এই আসনটি তিনি তারেক রহমানকে উপহার দিতে পারবেন। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৮০ হাজার ৩২৪ জন। মোট কেন্দ্র ১২১টি যার মধ্যে ঝুঁকিপূর্ণ ৪৩টি।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও)
অনেক জল্পনা-কল্পনার পর এই আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয় আক্তারুজ্জামান বাচ্চুকে। তাঁকে মনোনয়ন দেয়ার পর থেকেই উত্তপ্ত গফরগাঁওয়ের রাজনীতি। এ আসনে বিএনপির একাধিক প্রার্থীর কর্মীরা মিলে রেললাইনে নাশকতা করলে সারা বাংলাদেশে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়। 

তবে পরবর্তীতে সমঝোতার মাধ্যমে বিএনপির সব বিদ্রোহী প্রার্থীরা নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেও প্রভাবশালী নেতা আবু বকর সিদ্দিকুর রহমান শক্ত অবস্থান নিয়ে ভোটের মাঠে সক্রিয় আছেন।

এই আসনে জামায়াত জোটের অবস্থান ততটা শক্তিশালী না হওয়ায় মূল লড়াই হবে ধানের শীষের আক্তারুজ্জামান বাচ্চুর সাথে জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক বিদ্রোহী প্রার্থী আবু বকর সিদ্দিকুর রহমানের। এখানে মোট ভোটার ৪ লাখ ৫২ হাজার ৬৬ জন এবং মোট ভোটকেন্দ্র ১১১টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ আসন ৮০টি।

ময়মনসিংহ-১১ (ভালুকা)
ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর মনোনয়ন পাওয়াকে কেন্দ্র করে বিদ্রোহের আগুন জ্বলছে ময়মনসিংহের শিল্পাঞ্চল বলে খ্যাত ভালুকায়। সদ্য সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদুল আলম বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে থাকায় ভোটাররা এখানে দ্বিধাবিভক্ত। হরিণ প্রতীকের বিদ্রোহী প্রার্থী মুহাম্মদ মোর্শেদুল আলম বলেন, মানুষ চাঁদাবাজ সন্ত্রাসীকে ভোট দিবে না। তাই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হরিণের পক্ষে জোয়ার উঠেছে।

আসনটিতে ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির ডা. জাহিদুল ইসলাম। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৫৪ হাজার ৩৯০ জন। মোট কেন্দ্র রয়েছে ১০৭টি যার মধ্যে ৭২টি ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত।

ময়মনসিংহের ভালুকায় এক্সিল্যান্ড সিরামিক্স গ্রুপের নির্মাণাধীন একটি ইটিপি প্ল্যান্টের ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় অবস্থিত...
নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাদকসেবনের প্রতিবাদ করায় মো. ফারুক ওরফে শহীদ (৫০) নামের এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে...
খুলনায় চার সাংবাদিক ও স্থানীয় এক বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরীর শান্তিধাম মোড় সংলগ্ন একুশে পদক প্রাপ্ত...
সংসদ ভবন এলাকা ছেড়ে গেলেও বুধবার দুপুরে ফের বিক্ষোভের ঘোষণা দিয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে তারা দিনের মতো কর্মসূচি সমাপ্ত করে।
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর