নেত্রকোণায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭

নেত্রকোণা-৩ আসনের (কেন্দুয়া-আটপাড়া) কেন্দুয়ায় বিএনপির ধানের শীষ ও স্বতন্ত্র ঘোড়া প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৬ এএম

নেত্রকোণা-৩ আসনের (কেন্দুয়া-আটপাড়া) কেন্দুয়ায় বিএনপির ধানের শীষ ও স্বতন্ত্র ঘোড়া প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার গড়াডোবা ইউনিয়নের গারাউন্দ গ্রামে এই ঘটনা হয়।

ময়মনসিংহ মেডিকেলে পাঠানো দুইজন হলেন–গড়াডোবা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম ও ইউনিয়ন কৃষক দলের সদস্য মোনতাজ মিয়া। দুজনের বাড়ি একই ইউনিয়নের দেওপাড়া গ্রামে। দুজনই বিএনপির ধানের শীষের প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থক।

স্থানীয়রা জানান, গারাউন্দ ও দেওপাড়া গ্রাম দুইটি পাশাপাশি অবস্থান। নির্বাচনের তফশিল ঘোষণার পর থেকেই দুই গ্রামের লোকজনই রাতে নির্বাচন নিয়ে আলাপ- আলোচনা করতেন। এর মধ্যেই গতকাল দিবাগত রাতে নির্বাচন নিয়ে যুবদল নেতা আব্দুল হালিম ও ঘোড়া প্রতীকের অনুসারি গারাউন্দ গ্রামের বাসিন্দা আলমগীর মিয়ার  কথাবার্তার মাঝে তর্ক বাঁধে। এর জেরে একপর্যায়ে দুই পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়ান। এসময় উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হন। দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয় তাদের উদ্ধার করে মমেক হাসপাতালে পাঠান। বাকিরা স্থানীয় হাসপাতাল, ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী মাকসুদ বলেন, ঘটনাস্থলে রাতেই পুলিশ পাঠানো হয়। তাছাড়া সেনা সদস্যরাও ঘটনাস্থলে যান। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। থানায় কোন পক্ষই এখন নাগাদ লিখিত অভিযোগ দেয়নি।

নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি স্কুলের অফিসকক্ষে এক শিক্ষক দম্পতির মারামারির ঘটনায় ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। উপজেলার ৮ নম্বর রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি...
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির টহলদলের ওপর সংঘবদ্ধ চোরাকারবারিদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক বিজিবি সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবির গুলিতে আহত এক চোরাকারবারি...
নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে দুই ভাই। আজ রোববার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাউয়ালিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর