প্রতিবন্ধী প্রার্থীর এজেন্টদের বের করে নিজেরাই এজেন্ট: সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ বরখাস্ত ৩

ময়মনসিংহের ভালুকায় ভোটকেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রকাশ্যে ভোট প্রদানে বাধা না দেওয়ায় সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ তিনজনকে বরখাস্ত করা হয়েছে। ঘটনায় তদন্তের কথা জানিয়েছে প্রশাসন।

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫১ পিএম

ময়মনসিংহের ভালুকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে নিজেরাই এজেন্ট সেজে বসে থাকা ও ভোটারদের প্রকাশ্যে ভোট প্রদানে বাধ্য করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিরুনীয়া দাখিল মাদরাসা ও কংশেরকূল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে এ ঘটনা দেখা গেছে।

বিরুনীয়া দাখিল মাদরাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রতিটি বুথে এজেন্ট পরিচয়ে বসে আছেন কয়েকজন যুবক। কিন্তু তাঁদের পরিচয় পত্রে লেখা নেই নিজের নাম বা কোনো প্রার্থীর এজেন্ট তার বিষয়ে কিছুই। শুধু প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর দেওয়া আছে।

এ বিষয়ে বিরুনীয়া কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মুজিবুর রহমান জানান, ‘আসলে আমি একটু অসুস্থবোধ করছিলাম তাই খেয়াল করিনি। এ সময় সংবাদকর্মীদের সামনেই এজেন্টদেরকে নিজেদের প্রতীকের নাম লিখতে অনুরোধ করেন।’

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, আসলে এই কেন্দ্রে ধানের শীষের প্রার্থীর এজেন্ট ও সমর্থকেরা অন্য প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে নিজেরাই এজেন্ট সেজে বসে আছে। প্রিজাইডিং অফিসার তাদের সহযোগিতা করেছে।

এ বিষয়ে ময়মনসিংহ-১১ ভালুকা আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মোর্শেদ আলম বলেন, ‘অনেক কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়ে এগুলো করছে ধানের শীষের প্রার্থীর সমর্থকেরা। এটা প্রহসনের নির্বাচন।’

এদিকে উপজেলার কংশেরকূল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হরিণ প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া ও প্রকাশ্যে ভোট দেওয়ায় সহকারী প্রিজাইডিং ও দুজন পোলিং অফিসারকে বরখাস্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফিরোজ হোসেন বলেন, প্রকাশ্যে ভোট প্রদানে বাধা না দেওয়ার কংশেরকূল উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী প্রিজাইডিং ও দুজন পোলিং অফিসারকে বরখাস্ত করা হয়েছে।

ফিরোজ হোসেন আরও বলেন, বিরুনীয়া দাখিল মাদরাসা কেন্দ্রে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি স্কুলের অফিসকক্ষে এক শিক্ষক দম্পতির মারামারির ঘটনায় ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। উপজেলার ৮ নম্বর রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি...
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির টহলদলের ওপর সংঘবদ্ধ চোরাকারবারিদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক বিজিবি সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবির গুলিতে আহত এক চোরাকারবারি...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর