ময়মনসিংহে জমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগ, ঘুষ না দিলে মিলছে না ক্ষতিপূরণ

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মাণাধীন আর্চ স্টিল সেতুর সংযোগ সড়কের জমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগ উঠেছে। ভূমি মালিকদের দাবি, ৬-১০ শতাংশ ঘুষ না দিলে মিলছে না ক্ষতিপূরণের টাকা। ঘটনায় তিন দালাল কারাগারে।

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৩ এএম

ময়মনসিংহে আর্চ স্টিল সেতুর সংযোগ সড়কের জমি অধিগ্রহণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ভূমি মালিকদের অভিযোগ, ৬ থেকে ১০ শতাংশ টাকা ঘুষ না দিলে মিলছে না ক্ষতিপূরণের টাকা। উল্টো হয়রানির শিকার হতে হচ্ছে। এ ঘটনায় ঘুষ লেনদেনে জড়িত তিন দালালকে কারাগারে পাঠানো হয়েছে।

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের ওপর দেশের প্রথম স্টিল আর্চ সেতু তৈরিতে কয়েক বছর ধরেই চলছে জমি অধিগ্রহণের কাজ। সংযোগ সড়ক নির্মাণে ১১৩ একর জমি অধিগ্রহণ করে সরকার।

বলাশপুর হাক্কানী মোড়ে বিল্লাল হোসেনের এক শতাংশ জমিতে নির্মিত চার তলা বাড়ির কিছু অংশ অধিগ্রহণ করা হয়। কিন্তু বিল্লাল হোসেন জানান, ক্ষতিপূরণের ২১ লাখ টাকা তুলতে ঘুষ দিতে হয়েছে দুই লাখ টাকা।

ক্ষতিপূরণের টাকা পেতে হয়রানির অভিযোগ একই এলাকার রবিন, হাজেরা বেগমসহ আরও অনেকের। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ভূমি অধিগ্রহণ ও গণপূর্ত অফিসে ৬ থেকে ১০ শতাংশ হারে ঘুষ দিয়েও মিলছে না নায্য পাওনা।

তবে অভিযোগ অস্বীকার করেন কেন্দুয়া গণপূর্ত-উপ বিভাগের সাবেক উপ-সহকারী প্রকৌশলী আনার মিয়া। তিনি বলেন, কারো কাছ থেকে কোনো প্রকার সুবিধা গ্রহণ করা হয়নি।

আর ময়মনসিংহ ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো.তানভীর হাসান জানান, ঘুষ লেনদেনে জড়িত তিন দালালকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে হয়রানির বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি সদ্য দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক।

নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির টহলদলের ওপর সংঘবদ্ধ চোরাকারবারিদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক বিজিবি সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবির গুলিতে আহত এক চোরাকারবারি...
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মচারীর ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। বরখাস্ত হওয়া কর্মচারীর নাম শুভ...
নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে দুই ভাই। আজ রোববার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাউয়ালিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর