শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী প্রয়াত নুরুজ্জামানের ছোট ভাই 

স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হয়েছেন প্রয়াত নুরুজ্জামান বাদলের ছোট ভাই মো. মাসুদুর রহমান। আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৪:৩৫ পিএম

স্থগিত হওয়া শেরপুর-৩ আসনে সংসদ সদস্য পদে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। দলটির মনোনীত প্রার্থী হয়েছেন প্রয়াত নুরুজ্জামান বাদলের ছোট ভাই মো. মাসুদুর রহমান।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও প্রচার বিভাগের প্রধান মুহাম্মদ গোলাম কিবরিয়া। তিনি বলেন, ‘মতামতের ভিত্তিতে এবং কেন্দ্রের পর্যালোচনায় প্রয়াত নুরুজ্জামান বাদল ভাইয়ের ছোট ভাই মো. মাসুদুর রহমানকে প্রার্থী করা হয়েছে। আমরা এখানে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে শতভাগ আশাবাদী। আমাদের প্রত্যেকটি নেতাকর্মী ও ভোটকর্মী উজ্জীবিত আছে।’

প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ এপ্রিল। এ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় সদস্য মাহমুদুল হক রুবেল। 

গত ৩ ফেব্রুয়ারি কিডনি জটিলতায় মারা যান শেরপুর-৩ আসনের জামায়াতে ইসলামের প্রার্থী মো. নুরুজ্জামান বাদল। এরপরই আসনটির নির্বাচন কার্যক্রম বাতিল করে নির্বাচন কমিশন।

 

নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির টহলদলের ওপর সংঘবদ্ধ চোরাকারবারিদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক বিজিবি সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবির গুলিতে আহত এক চোরাকারবারি...
নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে দুই ভাই। আজ রোববার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাউয়ালিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
শেরপুরে শ্রীবরদীতে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ খড়িয়া কাজিরচর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জহুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায়...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর