গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৯:২০ পিএম

জামালপুরের ইসলামপুরে দুই গ্রাম পুলিশসহ চারজনকে মারধরের অভিযোগ উঠেছে এক ওয়ার্ড বিএনপি নেতার বিরুদ্ধে। গত শুক্রবার রাতে উপজেলার কুলকান্দি পাইলিংপাড় এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার ইসলামপুর থানায় এ সংক্রান্ত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীরা হলেন উপজেলার কুলকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ জগেশ্বর রবিদাস (৫২) ও ৫ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ রবিচান রবিদাস (৩০), জগেশ্বরের স্ত্রী লাকী রানী রবিদাস (৪৫) ও তাঁর ছেলে নগেন বাবু (২৩)।

অভিযোগে বলা হয়েছে, কুলকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাসেন আলী (৬০) মাদক ও জুয়ায় আসক্ত। জগেশ্বর রবিদাস ওই বিএনপি নেতাকে মাদক সেবন করতে নিষেধ করেন। এর জের ধরে শুক্রবার রাতে রবিদাসের বাড়িতে এসে হামলা করেন হাসেন আলী। এ সময় রবিদাসের স্ত্রী লাকী রানীকেও মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তিরা সরে যান। এ সময় জগেশ্বরের ছেলে নগেন ও আরেক গ্রাম পুলিশ রবিচানও আহত হন। তাঁদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় বিএনপি নেতা হাসেন আলী, তাঁর দুই ছেলে ইমান আলী ও সুমন এবং স্ত্রী রেহানা বেগমের নামে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগের বিষয়ে জানতে হাসেন আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘তাঁর সাথে তর্কাতর্কি হয়েছে। কোনো মারধরের ঘটনা ঘটেনি। একজনের সাথে তর্ক বেঁধে গেলেই যে থানায় অভিযোগ দেবে, এটা কেমন কথা। আপনারা যা পারেন করেন।’

এ বিষয়ে কুলকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি নূর ইসলাম বলেন, ‘যে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে, সে আমার বাবা হলেও আমি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। আমি কিছুক্ষণ আগে বিষয়টি শুনেছি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। যদি সমাধান না হয়, তবে দলীয় ব্যবস্থা গ্রহণ করব। প্রয়োজন পড়লে হাসেন আলীকে বহিষ্কার করা হবে।’

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ূম গাজী বলেন, ‘আগামীকাল একজন কর্মকর্তা বিষয়টির তদন্তে যাবেন। এরপর ঘটনার সত্যতা পাওয়া গেলে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’

গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর