শিক্ষার্থী ধর্ষণে অন্তঃসত্ত্বা

রিমান্ড শেষে কারাগারে মাদ্রাসা শিক্ষক, ডিএনএ সংরক্ষণের আদেশ

আপডেট : ১০ মে ২০২৬, ০৩:২০ পিএম

নেত্রকোণার মদনে মাদ্রাসা শিক্ষকের ধর্ষণে ১১ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় আসামি মাদ্রাসা শিক্ষককে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামির ডিএনএ সংরক্ষণেরও আদেশ দেন।

আজ রোববার বেলা সোয়া ২টার দিকে নেত্রকোণার মদন আমলি আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহসিনা ইসলাম এই আদেশ দেন।

অভিযুক্ত আমান উল্লাহ সাগর উপজেলার হযরত ফাতেমাতুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসার শিক্ষক।

বিষয়টি নিশ্চিত করে আদালতের জিআরও সোহরাওয়ার্দী জানান, মামলার তদন্ত কর্মকর্তা মদন থানার এসআই আক্তারুজ্জামান তিন দিনের রিমান্ড শেষে আজ আদালতে আসামিকে সোপর্দ করেন। তদন্ত কর্মকর্তা আসামিকে কারাগারে আটক রাখা এবং আসামির ডিএনএ সিআইডির মাধ্যমে সংরক্ষণের জন্য আবেদন করেন। আদালতের বিচারক তা মঞ্জুর করেন।

এর আগে ৫ মে দিবাগত রাত সোয়া ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে শিক্ষক সাগরকে ময়মনসিংহ র‍্যাব-১৪ গ্রেপ্তার করে। পরের দিন বিকেলে থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ সাগরকে আদালতে সোপর্দ করলে কারাগারে পাঠান বিচারক। এর পরদিন ৭ মে বিচারক জিজ্ঞাসাবাদের জন্যে তিন দিনের পুলিশি রিমান্ডের পাঠানোর আদেশ দেন।

গত ২৩ এপ্রিল থানায় মামলাটি করেন ওই ভুক্তভোগী শিশু শিক্ষার্থীর মা।

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর