আত্রাই ও ছোট যমুনা নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৭ পিএম

নওগাঁ জেলার ওপর দিয়ে প্রবাহিত ছোট যমুনা ও আত্রাই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকদিনের অবিরাম ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে কয়েক জায়গায় ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ।

আত্রাই নদীর আত্রাই উপজেলার নন্দলালী ও নান্দাইবাড়ি বেরিবাঁধ ও মান্দা উপজেলায় আত্রাই নদীর দারিয়াপুর, নুরুল্লাবাদ, পার নুরুল্লাবাদ, মন্ডলপাড়া, দেওয়ানপাড়া, তুরুকবাড়িয়া ও পাঁজরভাঙা গ্রামের বেরিবাধঁ ভেঙে কমপক্ষে ১০ গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন দেড় হাজার মানুষ। তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার আবাদি ফসল। 

ছোট যমুনা ও আত্রাই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছবি: ইনডিপেনডেন্ট 

আত্রাই উপজেলার বাসিন্দা সফির উদ্দিন বলেন, ‘বাঁধ রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিনরাত কাজ করছে এলাকাবাসী। বর্তমানে ছোট যমুনা নদীর পানি লিটন সেতু পয়েন্টে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার, আত্রাই নদীর পানি আহসানগঞ্জ রেলষ্টেশন পয়েন্টে ৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।’

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী প্রবীর কুমার পাল বলেন, ‘চেষ্টা থাকা সত্ত্বেও আত্রাই নদীর আত্রাই উপজেলার নন্দলালী ও নান্দাইবাড়ি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন রোধ করা সম্ভব হয়নি। পানির তীব্র চাপ ও স্রোতের কারণে এসব বাঁধ ভেঙে গেছে।’

নওগাঁয় হাজি ইসারত আলী চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকালে সদর উপজেলার হাঁপানিয়া এলাকার ওই চালকলে নিহত ও আহত হওয়ার ঘটনাটি...
কুষ্টিয়ায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের ৪০টি গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছেন দুই ইউনিয়নের অন্তত ৬০ হাজার মানুষ।
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আবারও বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। বর্তমানে লেকে পানির...
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর