নওগাঁয় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, থানায় মামলা

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১১:৫২ এএম

বিএনপি নেতা কামাল আহমেদ (৫৪)। ছবি: সংগৃহীতনওগাঁয় হেলমেট ও মাস্ক পরে কামাল আহমেদ (৫৪) নামের এক বিএনপির নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আজ রোববার থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের ছেলে রাসেল ইমাম।

বিএনপি নেতাদের অভিযোগ, আতঙ্ক ছাড়ানোর জন্য নওগাঁয় একের পর এক বিএনপির নেতা–কর্মীদের ওপর হেলমেট ও মাস্ক পরে হামলা করা হচ্ছে। তবে পুলিশ বলছে, এটি কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। এর পেছনে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে নওগাঁ পৌরসভার ইয়াদ আলীর মোড় এলাকায় শনিবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। রোববার সকাল ১১টায় মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

কামাল আহমেদ শহরের রজাকপুর এলাকার মমতাজ আলীর ছেলে। তিনি নওগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি। এ ছাড়া তিনি নওগাঁ ট্রাক বন্দোবস্তকারী সমিতির সাবেক সভাপতি।

নিহত কামাল হোসেনের ছেলে রাসেল ইমাম ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে কামাল আহমেদ সান্তাহার রেলস্টেশন এলাকা থেকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথে নওগাঁ পৌরসভার ইয়াদ আলীর মোড় এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেল নিয়ে হেলমেট পরা দুর্বৃত্তরা অটোরিকশাটির পথ রোধ করে। এরপর কামাল আহমেদকে অটোরিকশা থেকে নামিয়ে হেলমেট ও মাস্ক পড়া ছয়-সাতজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুত্বর জখম কামাল আহমেদকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ছবি: ইনডিপেনডেন্টরাতে নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. মামুন বলেন, হাসপাতালে নেওয়ার আগেই রোগীটির মৃত্যু হয়েছে। তাঁর ঘাড়ে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে। 

জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন বলেন, ‘চলমান আন্দোলনে বিএনপির নেতা–কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে বিএনপির নেতা–কর্মীদের টার্গেট করে হামলা চালান হচ্ছে। পুলিশ প্রশাসনও নীরব। এ নিয়ে নওগাঁর রাণীনগর, আত্রাই ও সদর উপজেলায় সাম্প্রতিক সময়ে পাঁচটি ঘটনা ঘটল। কিন্তু এসব ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিরোধী শক্তিকে কোনঠাসা করতে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান। প্রাথমিকতদন্তে এটি রাজনৈতিক হত্যাকান্ড নয় দাবি করে ওসি বলেন, ‘কী কারণে, কারা তাঁকে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় নিহতের ছেলে রাসেল ইমাম নবাব বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।’

ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। ঘটনাস্থলের কাছে একটি দোকানের সিসিটিভি ফুটেজ ও খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত আসামিদের শনাক্ত করে তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
গত ১৭ বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি জ্বালানি খাতে হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাস খাতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর