লাখ টাকার জন্য নওগাঁয় ব্যবসায়ীকে খুনের অভিযোগ

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৩:৫৬ পিএম

নওগাঁর মহাদেবপুরে মামুনুর রহমান মামুন (২৫) নামে এক ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মামুনের স্বজনদের অভিযোগ, ভাড়া করা ট্রাকের চালক সুমন আলী (৩৫) ও হেল্পার সজীব (৩০) মামুনকে হত্যা করেছেন।

শনিবার রাত ১১টার দিকে মহাদেবপুর উপজেলার ফয়েজউদ্দিন কোল্ড স্টোরেজের পাশে এই হত্যার ঘটনা ঘটে। আজ রোববার বেলা ১২টার দিকে পুলিশ ফয়েজউদ্দিন কোল্ড স্টোরেজের কাছে রাস্তার পাশ থেকে মামুনের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় স্থানীয়রা ট্রাকচালক সুমন ও হেল্পার সজীবকে রোববার সকালে আটক করে পুলিশে দেয়।

পুলিশ জানায়, নিহত মামুন নওগাঁ সদর উপজেলার কুমুরিয়া গ্রামের আলেফ উদ্দিনের ছেলে। আটক ট্রাকচালক সুমন আলীর বাড়ি একই গ্রামে এবং হেল্পার সজীবের বাড়ি পাশের উল্লাসপুর গ্রামে।

পুলিশ ও মামুনের স্বজনেরা জানান, মামুন সিমেন্টের খুঁটির ব্যবসা করতেন। ট্রাকভাড়া করে তিনি খুঁটি নিয়ে রাজশাহীতে সরবরাহ করতে যান শনিবার সকাল ৭টার দিকে। রাতে ট্রাকচালক সুমন ও তাঁর সহযোগী সজীব বাড়ি ফিরলেও মামুন বাড়ি ফেরেননি।

রোববার সকালে মামুনের স্বজন ও স্থানীয়রা তাঁর সন্ধানে সুমন ও সজীবকে চাপ সৃষ্টি করেন। এরপর তাঁরা স্বীকার করেন যে, মামুনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে তাঁর কাছে থাকা খুঁটি বিক্রির ১ লাখ ১৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। পরে তাদের পুলিশের কাছে দেওয়া হলে পুলিশের কাছেও একই ধরনের স্বীকারোক্তি দেন সুমন ও সজীব।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাদাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর