নওগাঁয় প্রাণের বিক্রয়কর্মীকে কুপিয়ে হত্যা 

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১১:৪৪ এএম

নওগাঁয় প্রাণ কোম্পানির এক বিক্রয়কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে নওগাঁ সদর উপজেলার বক্তারপুর এলাকায় ওই কর্মীকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।  

নিহত বিক্রয়কর্মীর নাম মামুনুর রশিদ ওরফে মামুন। তিনি নওগাঁ সদর উপজেলার মাতাসাগর ফতেপুর গ্রামের জুয়েল হোসেনের ছেলে। মামুনুর রশিদ নওগাঁ জেলায় প্রাণ কোম্পানির ডেলিভারি সেলস রিপ্রেজেনটেটিভ (ডিএসআর) পদে চাকরি করতেন। 

প্রত্যক্ষদর্শী ও নওগাঁ সদর থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, সোমবার সন্ধ্যা ৬টার দিকে নওগাঁ সদর ও বদলগাছী উপজেলার বিভিন্ন এলাকায় পণ্য সরবরাহ করে টাকা নিয়ে চার্জারভ্যানে করে নওগাঁ শহরে কোম্পানির কার্যালয়ে ফিরছিলেন মামুন। পথে নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের চাকলা এলাকায় দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁর পথ রোধ করে। 

দুর্বৃত্তরা মামুনের কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি টাকা দিতে রাজি না হওয়ায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এ সময় মামুনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। 

পরে স্থানীয় লোকজন মামুনকে উদ্ধার করে নওগাঁ হাসপাতালে ভর্তি করেন। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাকিব হাসান বলেন, ছুরিকাঘাতে আহত ওই রোগীকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়। তাঁর দুই হাত, বুক ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। 

নওগাঁ সদর থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, পুলিশের একটি ঊর্ধ্বতন দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি আহসান।

সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা অলিউর রহমান ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে উপজেলার...
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী সরদার আলী। তাঁকে রংপুর মেডিকেল কলেজ...
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে ‘ডাকাত’ সাহেব আলী নিহত হয়েছেন। সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের ওয়াপদা বউবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার ওপর রনি গ্রুপের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর