লালপুরে নৌকা ও ঈগল প্রতীকের নির্বাচনী ক্যাম্পে আগুন

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১২:২৭ পিএম

নাটোর ১ আসনের লালপুরে নৌকা ও ঈগল প্রতীকের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুরে বাজারে দুই প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

স্থানীয়রা জানায়, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরিপুর বাজারে নৌকা প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম বকুল ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ তাঁদের নির্বাচনী ক্যাম্প করেছিলেন। গতরাতে ঈগলের সমর্থকরা নির্বাচনী কাজ শেষে সবাই চলে যায়। সকালে এসে তারা তাদের ক্যাম্পটি আগুনে পোড়া অবস্থায় দেখতে পায় এবং ঘটনাটি প্রার্থীকে জানায়। আগুনে ক্যাম্পের দুপাশের শামিয়ানা পুড়ে যায়। অন্যদিকে একই মোড়ে নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে তাদের শামিয়ানার কাপড়ও পুড়ে যায়।

এ বিষয়ে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, সকালে তাঁর সমর্থকরা তাঁর একটি নির্বাচনী ক্যাম্পে আগুন ধরার বিষয়টি জানায়। বিষয়টি তিনি খোঁজ-খবর নিচ্ছেন।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা শারমিন আখতার বলেন, আগুনে ক্যাম্প পোড়ার বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ বলেন, ঘটনাস্থল পুলিশ পরির্দশন করেছে। দুই ক্যাম্পেই আগুন দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৫ টি দলের ৫ জন প্রতিদ্বন্দ্বেী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিসের সভাপক্ষে প্রার্থী ও...
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দেবগ্রামের পুরুষরা ভোট দিয়ে মেয়র প্রার্থী ঠিক করেছেন। আগামী পৌরসভা নির্বাচনে গ্রামের একক প্রার্থী হয়ে লড়বেন তিনি। যদিও এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ ঠিক...
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই নির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে সম্মিলিত ব্যবসায়ী...
শরীয়তপুর প্রেসক্লাবে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব এসেছে। এতে আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সরদার সভাপতি, চ্যানেল টুয়েন্টি ফোরের নুরুল আমীন রবীন সাধারণ সম্পাদক ও ইনডিপেনডেন্ট টিভি, দৈনিক দেশ...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর