নওগাঁ-২ আসনে আবারও জয়ী নৌকার শহীদুজ্জামান সরকার

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৫ পিএম

স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহীদুজ্জামান সরকার বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে টানা ৪র্থ বারের মত সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি।

সোমবার রাত সাড়ে ৯টায় নওগাঁর জেলা প্রশাসকের হলরুমে প্রাথমিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা গোলাম মওলা। এর আগে উৎসবমুখর পরিবেশে সকাল ৮টা হতে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

ভোট গ্রহণ ও গণনা শেষে নওগাঁ-২ (ধামুইরহাট-পত্নীতলা) আসনের ১২৪টি ভোটকেন্দ্রের পূর্নাঙ্গ ফলাফল ঘোষণা করা হয়। ১২৪টি ভোটকেন্দ্রের ঘোষিত ফলাফলে নৌকা প্রতীকে ভোট পড়েছে ১ লাখ ১৮ হাজার ৯৪১ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (ট্রাক) প্রতীকে ইঞ্জিনিয়ার আখতারুল আলম পেয়েছেন ৭৪ হাজার ৩৮১ টি ভোট। স্বতন্ত্র প্রার্থী মেহেদী মাহমুদ রেজা (ঈগল) প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪২৬ ভোট এবং জাতীয় পার্টির মনোনীত (লাঙ্গল) প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন পেয়েছেন ৪ হাজার ৮৪ ভোট।

বেসরকারি ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহীদুজ্জামান সরকার তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪৪ হাজার ৫৬০ ভোট বেশি পেয়ে জয়লাভ করেন। এ আসনে মোট ৩ লাখ ৫৬হাজার ১৩২জন ভোটার নিয়ে ৪ জন প্রার্থী তাদের নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতা করেন। এই আসনটিতে মোট ৫৭.২১% ভেটার উপস্থিতি কাস্ট করা সম্ভব হয়েছে বলে জানান জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা গোলাম মওলা।

উল্লেখ্য, ৭ জানুয়ারি সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুর কারণে এ আসনটিতে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে নির্বাচন কমিশনের ঘোষিত তারিখ অনুযায়ী আজ ১২ ফেব্রুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দেবগ্রামের পুরুষরা ভোট দিয়ে মেয়র প্রার্থী ঠিক করেছেন। আগামী পৌরসভা নির্বাচনে গ্রামের একক প্রার্থী হয়ে লড়বেন তিনি। যদিও এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ ঠিক...
শরীয়তপুর প্রেসক্লাবে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব এসেছে। এতে আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সরদার সভাপতি, চ্যানেল টুয়েন্টি ফোরের নুরুল আমীন রবীন সাধারণ সম্পাদক ও ইনডিপেনডেন্ট টিভি, দৈনিক দেশ...
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির পর শনিবার থেকে আবারও আমদানি রপ্তানি শুরু হবে এ...
অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন জেলা আইনজীবী সমিতির নির্বাচন। তবে সবচেয়ে বেশি আলোচনায় ৩০ হাজার আইনজীবীর ঢাকা বার অ্যাসোসিয়েশন ভোট। ২৯ ও ৩০ এপ্রিলের নির্বাচনের ভোটে প্রভাব...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর