পাবনায় ডাকাত দলের মূলহোতাসহ ৮ সদস্য গ্রেপ্তার

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০২:৪১ পিএম

পাবনার সাঁথিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতাসহ আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন পুলিশ সুপার আব্দুল আহাদ এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার বলেন, গত ১০ জুলাই গভীর রাতে পাবনার সাঁথিয়া উপজেলার গোপিনাথপুর গ্রামে আতিকুর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে ডাকাতি হয়। ডাকাতেরা তিন ভরি সোনাসহ ১৫ লাখ টাকা লুটে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী সাঁথিয়া থানায় মামলা করেন।

পুলিশ সুপার আরও বলেন, মামলার পর অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের নেতৃত্বে ও সাঁথিয়া থানার সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা, নারায়ণগঞ্জ, সাভারসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে  ডাকাত সর্দার শাকিল ওরফে যদু ডাকাতসহ আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়। এদের বিরুদ্ধে ১২টি ডাকাতির মামলা রয়েছে।

এ সময় ডাকাত সদস্যদের কাছ থেকে লুট করা মালামালও উদ্ধার করা হয়।

‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামের চলন্ত একটি ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার ১০টায় দায়িত্ব অবহেলার কারণে চারজন পুলিশ সদস্য প্রত্যাহার করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন...
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর