চুরির মামলা না নেওয়ায় চাঁদপুরে ওসিকে আদালতের শোকজ

চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার চুরির পৃথক ঘটনায় কোনো মামলা রুজু করেননি সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান।

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ এএম

চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার চুরির পৃথক ঘটনায় কোনো মামলা রুজু করেননি সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান।

এ ঘটনা আমলে নিয়ে মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসানকে শোকজ করেছেন চাঁদপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহ। গতকাল মঙ্গলবার বিকেলে এই শোকজ করা হয়।

আগামী ৮ সেপ্টেম্বর আদালতে উপস্থিত হয়ে চুরি প্রতিরোধে নিষ্ক্রিয়তার কারণে কেন আইনানুগ আদেশ দেওয়া হবে না মর্মে কারণ দর্শাতে বলা হয়েছে।

এর আগে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রচারিত ও প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে চুরি প্রতিরোধে গৃহীত ব্যবস্থা সম্পর্কে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এবং মতলব উত্তর থানার ওসিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন মতলব উত্তর থানার আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহ।

পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ওয়াহিদুজ্জামান বলেন, ট্রান্সফর্মার চুরির প্রত্যেকটি ঘটনায় মতলব উত্তর থানার ওসি বরাবরে অভিযোগ দায়ের করা হয়। কিন্তু তারপরও আদালতের আদেশ দেওয়ার পূর্বে একটি মামলাও রুজু করেননি ওসি। বিদ্যুতের মতো জরুরি সেবার যন্ত্রাংশ চুরির ঘটনা অপরাধ হলেও মামলা রুজু করে চুরি প্রতিরোধে পদক্ষেপ না নেওয়ায় মতলব উত্তর থানার ওসিকে শোকজ করেন আদালত।

এ বিষয়ে জানতে চাইলে মতলব উত্তর থানা ওসি কামরুল হাসান বলেন, শোকজের কোনো চিঠি পাইনি। ট্রান্সফার চুরির তিনটি মামলা নিয়েছি। বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে।

বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে সোমবার রাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে শিপিং ট্র্যাকিং সংস্থা। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর