নাটোরে হত্যা–চাঁদাবাজী মামলার আসামিকে গণধোলাই

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৭:০৫ পিএম

নাটোরের বড়াইগ্রামে হত্যা, অস্ত্র, চাঁদাবাজী ও মাদক মামলার পলাতক আসামি সন্ত্রাসী সজীবকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকার একটি বাড়ি থেকে সজীবকে আটক করা হয়।

আটককৃত সজীব নাটোর সদর উপজেলার দত্তপাড়া মহল্লার রাইজুল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানায়, বিকেল ৩টার দিকে তারা জানতে পারে স্থানীয় মাদকসেবী রিংকুর বাড়িতে তিনজন সন্ত্রাসী অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে তারা তাদের ধরতে ওই বাড়িটি ঘেরাও করে। পরে বাড়ির ভেতরে ঢুকে সজীবকে ধরতে পারলেও অন্য দুইজন পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা সন্ত্রাসীরা সজীবকে আটক করে গণধোলাই দেয়। পরে বনপাড়ার সেনা ক্যাম্পের সেনা সদস্য ও বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশকে সংবাদ দিলে সজিবকে তাদের হাতে সোপর্দ করে।

বড়াইগ্রামের বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সন্ত্রাসী সজীবের বিরুদ্ধে দত্তপাড়ার যুবলীগ নেতা হাসান হত্যা মামলাসহ বেশ কয়েকটি হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, মাদকসহ অনেক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর