নাটোরে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০৪:৫৯ পিএম

নাটোরের বড়াইগ্রামে এক স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে আবুল কাশেম ওরফে বাহাদুর নামের এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাঁকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। রায়ে অপরাধ প্রমাণিত না হওয়ায় ৭ জনকে খালাস দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আবুল কাশেম ওরফে বাহাদুর বড়াইগ্রাম উপজেলার গড়মাটি মধ্যপাড়া মহল্লার মৃত এবাদ আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১২ জুলাই সকালে ভুক্তভোগী শিক্ষার্থী প্রাইভেট পড়তে যাওয়ার পথে প্রতিবেশী আবুল কাশেম ওরফে বাহাদুর শিশুকে ডাক দিয়ে বাহাদুরের ডেকোরেটরের দোকানে নিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় একজন দোকানের ভেতরে শিশুটিকে দেখতে পেয়ে উদ্ধার করেন। এরপর তিনি শিশুর বাবাকে মোবাইল ফোনে ঘটনাটি জানান। পরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর শিশুটির বাবা ঢাকা থেকে ফিরে এসে আবুল কাশেমসহ ৮ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে। পুলিশ তদন্ত করে আবুল কাশেমের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ প্রায় সাড়ে ৬ বছর মামলার সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক আবুল কাশেম ওরফে বাহাদুরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময়৭ জনকে মামলা থেকে খালাস প্রদান করেন। রায়ে উল্লেখ করা হয়, জরিমানার অর্থ শিশুটির পরিবার পাবে।

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর