নাটোরে টিসিবি কার্ড বিতরণ নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৭:২৭ পিএম

নাটোরের বড়াইগ্রামে টিসিবির কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় রুবেল হোসেন নামে এক বিএনপিকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় এই ঘটনা ঘটে।

আহত রুবেলকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয়রা জানায়, এবারের টিসিবি কার্ড উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রনি ও জামায়াত নেতাদের পক্ষ থেকে বিতরণ করা হয়। বুধবার বিতরণ কার্যক্রম নিয়ে রনির চাচা ইউপি সদস্য বেলাল হোসেনের সঙ্গে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহিন খলিফার সমর্থক সামাদ মেম্বারের বিতর্ক হয়। এর একপর্যায় দেশীয় লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। চলে গোলাগুলি। এ সময় শাহিন গ্রুপের বিএনপি কর্মী রুবেল হোসেন হাতে গুলিবিদ্ধ হন। তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে শাহিন খলিফা বলেন, ‘উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রনির চাচা ইউপি সদস্য বেলাল হোসেন টিসিবির কার্ড দিতে কার্ডপ্রতি এক হাজার টাকা করে চাঁদা নিচ্ছিলেন। আমরা প্রতিবাদ করায় রনির লোকেরা সংঘর্ষে জড়ায়। তাদের ভাড়াটিয়া গুন্ডারা অবৈধ অস্ত্র নিয়ে হামলা করে।’

যোগাযোগ করা হলে শামসুল আলম রনি বলেন, ‘ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে। যার যা ইচ্ছে তা মুখে বললেই হবে না। আর কার্ড দিয়ে টাকা নেওয়ার ঘটনায় কেউ যদি একটা প্রমাণ দিতে পারে তাহলে নাকে খত দিয়ে রাজনীতি ছেড়ে দেব। আমার সুনাম নষ্ট করতে কেউ এসব কথা রটাচ্ছে।’

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা রয়েছে।’

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর