২০২৬ সালে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ চালুর লক্ষ্য, এগোচ্ছে নির্মাণকাজ

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১০:৫৫ এএম

এগিয়ে চলছে সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ নির্মাণকাজ। এরইমধ্যে বালি ভরাট, বাউন্ডারি ওয়াল, দুটি ব্রিজ নির্মাণকাজ শেষ  হয়েছে। প্রকল্প নির্মাণ শেষ হলে যানজট নিরসন হবে। সেই সঙ্গে কমবে উত্তরবঙ্গের যাত্রাপথের ভোগান্তি।

যানবাহনের চলাচল নির্বিঘ্ন ও গতিশীল করতে সাসেক-২ প্রকল্পের আওতায় ২০২২ সালে শুরু হয় আন্তর্জাতিক মানের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ নির্মাণকাজ। ২০২৪ সালের ডিসেম্বরে চালু হওয়ার কথা থাকলেও ভূমি অধিগ্রহণসহ নানা জটিলতায় ব্যাহত হয় কাজ। ২০২৬ এর মার্চে শেষ করতে রাত-দিন চলছে নির্মাণকাজ। মূল ইন্টারচেঞ্জের ১৩০২টি পাইলের মধ্যে ৯ শতাধিক পাইল নির্মাণ হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, ২০২২ সালে আন্তর্জাতিক মানের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ নির্মাণকাজ শুরু হয়। ২০২৪ সালের ডিসেম্বরে চালু হওয়ার কথা থাকলেও ভূমি অধিগ্রহণসহ নানা জটিলতায় ব্যাহত হয় কাজ। এখন দ্রুতগতিতে এগিয়ে চলছে ইন্টারচেঞ্জ নির্মাণকাজ।

সাসেক-২ প্রকল্প ব্যাবস্থাপক মাহবুবুর রহমান বলেন, হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্পের কাজ শতকরা ৪২ ভাগ শেষ হয়েছে। প্রকল্পটি সম্পন্ন হলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ আরও সহজ হবে, যানজট নিরসন হবে। সেই সঙ্গে কমবে উত্তরবঙ্গের যাত্রাপথের ভোগান্তি।

হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্পে খরচ ধরা হয়েছে ৭৪৩ কোটি টাকা। কাজটি বাস্তবায়ন করছে চায়না রেলওয়ে ব্রিজ করপোরেশন।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এতে আরও ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। শনিবার রাতে রায়গঞ্জ থানায় স্থানীয় বিএনপি...
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনের কাছে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত...
সিরাজগঞ্জে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তর অঞ্চলের সাথে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর উপজেলার কড্ডা এলাকায় এ...
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলার হুমকি, ছেলে ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিন আহমেদ জিসানকে তুলে নিয়ে হত্যার হুমকি ও নিজেকে...
জনবল সংকটে ব্যাহত পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা। শয্যা সংখ্যা কম থাকায় রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে ওয়ার্ডের মেঝে, বারান্দায়। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে রোগীদের পাঠানো হয় অন্য হাসপাতালে। এতে একদিকে যেমন...
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাজারে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ২০৪ টাকা লিটারে বিক্রি হবে। এর আগে একই পরিমাণ বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৯ টাকা। অর্থাৎ এক লিটারে ভোক্তাকে আগের চেয়ে ৫...
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেশটির জরুরি উদ্ধার অভিযান ব্যবস্থায় ব্যাপক ঘাটতি তুলে ধরেছে। ডিজিটাল মানচিত্র এবং অনলাইন ড্যাশবোর্ডের মাধ্যমে আধুনিক ও স্মার্ট দেখানোর চেষ্টা করেছে সরকার। তবে সাধারণ...
দীর্ঘ ১১ বছর পর রংপুরের চাঞ্চল্যকর সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর