নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা, কনকনে শীতে জনজীবনে ভোগান্তি

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ১২:৪৪ পিএম

নওগাঁয় মৃদু শৈত প্রবাহে কনকনে শীতে জনজীবনে বেড়েছে ভোগান্তি। দিনের বেলা বইতে থাকা হিমেল হাওয়ার কারণে চরম কষ্টে পড়েছেন জেলার খেটে খাওয়া দিনমজুর, কৃষি শ্রমিক ও রিকাশা ও ভ্যান চালকেরা। ফলে দিনমজুরদের আয় প্রায় অর্ধেকে নেমে এসেছে। শীতের কারণে মাঠে মাঠে ইরি, বোরো চাষাবাদ অনেকটাই বিলম্বিত হচ্ছে। এ ছাড়া ডায়রিয়া, আমাশয়, শ্বাসকষ্টসহ বাড়ছে শীতজনিত রোগ।

নওগাঁর বদলগাছি আবহাওয়া অফিসে আজ রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। 

নওগাঁর বরুনকান্দি এলাকার চাষি আইনুল হক বলেন, কয়েকদিন ধরেই নওগাঁয় আবারও শীত পড়েছে। এই কনকনে শীতের কারণে চলতি মৌসুমের ইরি, বোরো রোপনের জন্য জমি ভেজানো, হাল চাষ, চারা রোপন অনেকটাই বিলম্বিত হচ্ছে। এ ছাড়া শীতের কারণে মাঠে কাজ করতে চাইছে না কৃষি শ্রমিকেরা। এ অবস্থায় শ্রম মজুরি ১০০ থেকে দেড়শ টাকা বাড়িয়ে দিয়ে কাজ করাতে হচ্ছে।

নওগাঁ শহরতলীর কাঠালতলী এলাকার রিকশাচালক একরামুল হক বলেন, ‘প্রচণ্ড শীতের কারণে সকালে ঘর থেকে বের হতে খুব কষ্ট হয়। এর সাথে হিমেল বাতাসে হাত, পা যেন বাঁকা হয়ে আসে। এ অবস্থায় যাত্রী কমে যাওয়ায় আমাদের আয় কমে অর্ধেকে নেমে এসেছে। একই অবস্থা দিনমজুরদের।’

হিমেল হাওয়ার কারণে চরম কষ্টে পড়েছেন জেলার খেটে খাওয়া দিনমজুর, কৃষি শ্রমিক ও রিকাশা ও ভ্যান চালকেরা। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশননওগাঁ সদর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক আনছার আলী বলেন, শীতের কারণে বাড়ছে  ডায়রিয়া আমাশয়, শ্বাসকষ্টসহ বাড়ছে শীতজনিত রোগ। শীত জনিত নানারোগে আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ জন নওগাঁ সদর জেনারেল হাসপাতালে ভতি হচ্ছেন।

নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন, শীতে জেলায় মানুষজনের মধ্যে প্রধান উপদেষ্টার কাযালয়, জেলা পরিষদ, জেলা প্রশাসন ও স্থানীয়ভাবে সংগৃহিত প্রায় ৭৫ হাজার শীত বস্ত্র দরিদ্র ও ছিন্নমুল মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। এখন ও শীতাত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ চলছে।

নওগাঁ বদলগাছী আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক মিজানুর রহমান বলেন, উত্তরের হিমেল বাতাসে মৃদু  শৈত্য প্রবাহের কারণে তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল জেলায় তাপমাত্রা ছিলো ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আকাশ পরিস্কার থাকলেও শৈত প্রবাহের কারণে তাপমাত্রা আরও কিছুটা নিচে নামতে পারে।

খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর