সিরাজগঞ্জে দেয়ালে চাপা পড়ে ২ শ্রমিক নিহত, আহত ৩

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০২:৪৮ পিএম

সিরাজগঞ্জ পৌর এলাকায় ড্রেন নির্মাণ কাজ করার সময় ধসে পড়া দেওয়ালের নিচে চাপা পড়ে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত তিনজন। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির।

শহরের সাহেদনগড় ব্যাপারিপাড়ায় আজ শনিবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি হুমায়ন কবির জানান, শনিবার সকালে সিরাজগঞ্জ শহরের সাহেদ নগর ব্যাপারিপাড়া এলাকায় ড্রেন নির্মাণের জন্য খনন কাজ করছিল পাঁচ শ্রমিক। এ সময় পার্শ্ববর্তী একটি বাড়ির দেয়াল ধসে পড়লে চাপা পড়ে পাঁচজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও একটি ক্লিনিকে পাঠান। পরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে এক শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যদিকে মেডিনোভা হাসপাতালে নেওয়ার পর আরেক শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ধসে পড়া দেয়ালটি অপসারণ করে।

স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী না দিয়েই ড্রেনের গর্ত করছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদের বার বার সতর্ক করা হলেও না মানার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে একজনের মরদেহ হাসপাতালের মর্গে ও অন্যজনে রমরহেদ স্বজনেরা বাসায় নিয়ে গেছেন।

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর