নাটোরে পিকআপ ও ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ০৬:২৬ পিএম

নাটোরের নলডাঙ্গায় ধান বোঝায় পিকআপ ও ভ্যানের সংঘর্ষে শফির মিনা নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় তাজিম হোসেন নামে এক শিশু আহত হয়। আজ বুধবার সকালে উপজেলার বাঁশভাগ মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শফির মিনা উপজেলার বাশিলা মধ্যপাড়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। অন্যদিকে আহত তাজিম হোসেন একই গ্রামের আমির হোসেনের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, পিকআপ গাড়িটি নলডাঙ্গা খোলাডাঙ্গা থেকে ধান নিয়ে পাবনা যাচ্ছিল। পথে বাঁশভাগ মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধ শফির মিনা। এসময় আহত হয় এক শিশু।

ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে আহত শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যায়। এসময় পিকআপটি আটকে রেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কে...
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিদ্যুতের মিটার খুলে নেওয়ার পরও এক গ্রাহকের নামে বিলের কাগজ এসেছে। মিটারবিহীন সংযোগে আগস্ট মাসের জন্য ৬৯২ টাকার বিল পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী গ্রাহক। গত...
রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন একটি হোটেলের কক্ষ থেকে চীনের এক নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নাটোরের বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোরে উপজেলার পাঁকা ইউনিয়নের গালিমপুর কেন্দ্রীয় জামে মসজিদে এই চুরির ঘটনা ঘটে।
বিদ্যুৎ-জ্বালানি সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায়, বিদ্যুৎ-জ্বালানি সমস্যা...
দেশে বিদেশি বিনিয়োগে খরা কাটতে শুরু করেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিনিয়োগ নিয়ে তৎপর হয়েছে বিভিন্ন দেশ। গত প্রায় দেড় বছরে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে ২০টি দেশের ৪০ কোটি ডলারের বেশি বিনিয়োগ হয়েছে।
পাকিস্তান ক্রিকেট নিয়ে গিলেস্পির তীর্যক মন্তব্য
। প্রথম দুই টেস্ট হারার পর পিসিবি যেন দলের মধ্যে সার্জারি শুরু করেছে। পাকিস্তান দলের খেলোয়াড়দের যেভাবে সামলানো হচ্ছে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। 
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে ১৪ কেজি ৪০ গ্রাম সোনা উদ্ধার করেছে বিমান কর্তৃপক্ষের কাস্টমস বিভাগ। এ ঘটনায় বিমানের ১ কর্মীকে আটক করা হয়েছে। শনিবার বিমান বাংলাদেশ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর