নাটোরে নদীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ১৬ মে ২০২৫, ১২:৩০ পিএম

নাটোরের নলডাঙ্গায় বারনই নদীতে গোসলে নেমে নিখোঁজের ১৭ ঘণ্টা পর রিমি খাতুন (০৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে নলডাঙ্গা ফায়ার সার্ভিস সদস্য ও রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল উপজেলার ভুষণগাছা ব্রিজ এলাকা থেকে শিশুর মরদেহ উদ্ধার করে।

শিশু রিমি খাতুন উপজেলার বাসুদেবপুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন নলডাঙ্গা থারার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

নলডাঙ্গা ফায়ার সার্ভিসের লিডার হাবিবুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার রিমি খাতুন তার মা বাবার সঙ্গে বাসুদেবপুর থেকে পিপরুল গ্রামে তার নানা সাইফুল ইসলামের বাড়িতে বেড়াতে যায়। দুপুরে অন্যদের সাথে বাড়ির পাশে বারনই নদীতে গোসল করতে নামে রিমি। এরপর সে নদীর পানিতে ডুবে যায়। সাথে সাথে বাড়ির লোকজনসহ স্থানীয়রা খোঁজাখুজি শুরু করে এবং নলডাঙ্গা ফায়ার সার্ভিসে খবর দেয়।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এবং রাজশাহী ডুবুরি দলকে সংবাদ দেয়। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে। কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে অন্ধকার হলে তাদের উদ্ধার কাজ স্থগিত করেন। আজ শুক্রবার সকালে ডুবুরি দল আবার উদ্ধার কাজ শুরু করলে ভুষণগাছা ব্রিজ এলাকা থেকে শিশুর মরদেহ উদ্ধার করে।

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কে...
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিদ্যুতের মিটার খুলে নেওয়ার পরও এক গ্রাহকের নামে বিলের কাগজ এসেছে। মিটারবিহীন সংযোগে আগস্ট মাসের জন্য ৬৯২ টাকার বিল পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী গ্রাহক। গত...
রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন একটি হোটেলের কক্ষ থেকে চীনের এক নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নাটোরের বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোরে উপজেলার পাঁকা ইউনিয়নের গালিমপুর কেন্দ্রীয় জামে মসজিদে এই চুরির ঘটনা ঘটে।
বিদ্যুৎ-জ্বালানি সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায়, বিদ্যুৎ-জ্বালানি সমস্যা...
দেশে বিদেশি বিনিয়োগে খরা কাটতে শুরু করেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিনিয়োগ নিয়ে তৎপর হয়েছে বিভিন্ন দেশ। গত প্রায় দেড় বছরে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে ২০টি দেশের ৪০ কোটি ডলারের বেশি বিনিয়োগ হয়েছে।
পাকিস্তান ক্রিকেট নিয়ে গিলেস্পির তীর্যক মন্তব্য
। প্রথম দুই টেস্ট হারার পর পিসিবি যেন দলের মধ্যে সার্জারি শুরু করেছে। পাকিস্তান দলের খেলোয়াড়দের যেভাবে সামলানো হচ্ছে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। 
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে ১৪ কেজি ৪০ গ্রাম সোনা উদ্ধার করেছে বিমান কর্তৃপক্ষের কাস্টমস বিভাগ। এ ঘটনায় বিমানের ১ কর্মীকে আটক করা হয়েছে। শনিবার বিমান বাংলাদেশ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর