বগুড়ার সাবেক যুবলীগ নেতা ঢাকায় গ্রেপ্তার

আপডেট : ২২ জুন ২০২৫, ১১:৩১ এএম

বগুড়ার সাবেক যুবলীগ নেতা ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিনকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর বিরুদ্ধে বগুড়ায় দুদকের ১০ বছরের সাজায় গ্রেপ্তারি পরোয়ানা, হত্যাসহ ১০টির অধিক মামলা রয়েছে।

বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা গতকাল শনিবার রাতে রাজধানীর বছিলার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার। ওসি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানী ঢাকা থেকে মতিন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। ঢাকায় সপরিবার তিনি বসবাস করে আসছিলেন। জুলাই-আগস্ট অভ্যুত্থানে হত্যাসহ ডজন খানেক মামলার আসামি তিনি। অতীতেও তাঁর বিরুদ্ধে একাধিক হত্যা, মাদক, অস্ত্র আইনে হাফ ডজনের বেশি মামলা রয়েছে।

ওসি আরও বলেন, এর আগে দুদকের করা মামলায় চলতি বছরের ১১ মার্চ বগুড়ার বিশেষ জজ আদালতে আবদুল মতিন সরকারকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে তাঁকে ২ কোটি ২৮ লাখ ৩১ হাজার ৩১৫ টাকা জরিমানা করা হয়।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর