নাটোরে ট্রাকের সাথে সংঘর্ষে মাইক্রোবাসের ৮ যাত্রীর সবাই নিহত

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৫:২৯ পিএম

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয় নারীসহ ৮ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ঘটনাস্থলেই ৪ নারী ও ১ পুরুষ এবং হাসপাতালে নেওয়ার পর আরও এক নারীর মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অন্য দুজনের।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা হয়। নিহতরা দুটি পরিবারের সদস্য এবং নিহত মাইক্রোবাস চালক তাদের আত্মীয়। বড়াইগ্রাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো– কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার প্রাগপুর এলাকার রফেজ উদ্দিনের স্ত্রী ইতি খাতুন (৪৩), একই থানার ধর্মদহ এলাকার মৃত জিল্লুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম (৬৫), মৃত জাহিদুলের স্ত্রী শেলি বেগম (৬০), মিজানুর রহমানের স্ত্রী আনোয়ারা বেগম (৭৬) ও দৌলতপুর এলাকার শাহাবুদ্দিন।

নিহত অন্যরা হলো– মেহেরপুর জেলার গাংনি উপজেলার মাইক্রোচালক রুবেল হোসেন (৩২), সীমা খাতুন (৩২) ও বেতগাড়ী এলাকার মোহাম্মদ মোল্লার স্ত্রী আন্জুমান (৭৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নাটোর থেকে ঢাকাগামী হাইয়েস মাইক্রোবাসটির বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। প্রথমে দুজনের মরদেহ বের করতে পারলেও অন্যদের বের করা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বনপাড়া হাইওয়ে থানা পুলিশ মাইক্রোবাসের বডি কেটে আরও ৩টি মরদেহ উদ্ধার করে। এসময় আহত উদ্ধার করা হয় আরও ৩ জনকে। যাদের একজন হাসপাতালে যাওয়ার পর সেখানেই মৃত্যু হয়। আহত অন্য দুজনকে  আশঙ্কাজনক অবস্থায় বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নাটোর সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের রামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় দুজনেরই।

বড়াইগ্রামের তরমুজ প্যাম্প এলাকার বাসিন্দা মিলন হোসেন বলেন, ‘তরমুজ পাম্প এলাকায় মাঝেমধ্যেই দুর্ঘটনা হয়। তিন সপ্তাহ আগেও ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে।’

এদিকে, নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহ সহ আহতদের উদ্ধার কাজ শুরু করেন। ট্রাকটি আটক করতে পারলেও ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।  আজ বিকেলে বনপাড়া হাইওয়ে থানা থেকে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। 

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর